ইফতার আয়োজন জেনিথ ইসলামী লাইফের
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর প্রধান কার্যালয়ে আজ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব এস এম নুরুজ্জামান।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কোরআন থেকে তেলাওয়াত করেন সিনিয়র জিএম (উঃ) জনাব মোঃ মাহতাব উদ্দীন।

দোয়া মোনাজাত পরিচালনা করেন পূর্ব বাসাবো জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ আবদুল গণি। মাহফিলে প্রধান কার্যালয়ের সকল স্তরের কর্মকর্তাগণ ও বিভিন্ন সংগঠনের উন্নয়ন কর্মকর্তাগণ অংশগ্রহন করেন।

মাহফিলে কোম্পানির উদ্যোক্তা, কর্মী / কর্মকর্তাদের, কোম্পানির, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা এবং কোম্পানির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম রেজাকুল হায়দার, উদ্যোক্তা পরিচালক মরহুম ফিরোজ আলম ও মরহুম আলী আজীম খান রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।



