শিরোনাম
বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহার
down of head

ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি রাশিয়ার

তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে ইউরোপে গ্যাসের সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে রাশিয়া।

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভক সোমবার এমন হুঁশিয়ারি দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

রাশিয়া বলেছে, পশ্চিমা দেশগুলো যদি রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে তারা ইউরোপে গ্যাসের সরবরাহ বন্ধ করে দেবে।

আলেকজান্ডার নোভক বলেন, এ ধরনের সিদ্ধান্ত সারা বিশ্বের জ্বালানি সরবরাহে ভয়াবহ পরিণতি ডেকে আনবে। তখন তেলের দাম ব্যারেল প্রতি ৩০০ ডলার ছাড়িয়ে যেতে পারে।

ইউক্রেনে রাশিয়া হামলা করার কারণে শাস্তি দেওয়ার জন্য রাশিয়ান তেলের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। তবে এ ধরনের পরিকল্পনা সোমবার প্রত্যাখ্যান করেছে জার্মানি ও নেদারল্যান্ডস।

ইউরোপের মোট চাহিদার ৪০ শতাংশ গ্যাস আর ৩০ শতাংশ তেল রাশিয়া থেকে আসে। এই সরবরাহ বন্ধ হলে খুব সহজ কোনো বিকল্পও নেই।

তেলের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি নিয়ে আলেকজান্ডার নোভক বলেন, পাল্টা জবাব দেওয়ার অধিকার রাশিয়ার আছে।

 

সম্পর্কিত খবর