শিরোনাম
সিএন্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ পেল ডিএসইনিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪সোনার দাম কমলনোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজরাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্যফারইস্ট ইসলামী লাইফের জমি দখলের অভিযোগদেলোয়ারের বিরুদ্ধে কঠোর হচ্ছে আইডিআরএব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখদেড় ঘণ্টায় ৩ ভূমিকম্প, কাঁপল দেশমেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোলবিশ্ব অর্থনীতির ভারসাম্য এশিয়ার দিকে: সিপিডি চেয়ারম্যান
down of head

ঝগড়ার পর দিনদুপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দিনদুপুরে ধারালো দা দিয়ে নাজমা খাতুন (৩৮) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

মঙ্গলবার সকালে কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রাম থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

বেলা ১১টার দিকে বাসা থেকে ধারালো অস্ত্রসহ গৃহবধূর স্বামী আব্দুল আলিম গাজীকে আটক করে পুলিশ।

নিহত নাজমা খাতুন ছিলেন আলিমের দ্বিতীয় স্বামী।সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামে তাদের বাড়ি।

স্থানীয়দের বরাত দিয়ে কলারোয়া থানার ওসি নাসিরুদ্দিন মির্জা জানান, সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ সময় স্বামী আলিম স্ত্রী নাজমাকে মারপিট করে। এর পর আলিম হাতে থাকা ধারালো দা দিয়ে স্ত্রীর গলায় ও মুখে পর পর তিনটি কোপ মারে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

পরে বাসে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

সহকারী পুলিশ সুপার সার্কেল মীর আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ময়নাতদন্তের জন্য নাজমা খাতুনের লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর