শিরোনাম
পতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসিরবন্ডের ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাও
down of head

ভাবির সঙ্গে ঝগড়া, দায়ের কোপে কোলে থাকা ভাতিজির মৃত্যু

মাদারীপুরের শিবচরে চাচা জামাল হোসেন (২২) এর দায়ের কোপে দশ মাস বয়সী ভাতিজি আয়শা আক্তারের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে পাঁচ্চর এলাকার হোগলারমাঠে ঘটনাটি ঘটে।

এ সময় গুরুতর আহতাবস্থায় শিশুটিকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হলে রাতে তার মৃত্যু হয়। মঙ্গলবার শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেছে শিবচর থানা-পুলিশ।

শিবচর থানা সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে হোগলার মাঠ এলাকার আলেম হোসেনের ছোট ভাই বাড়ির উঠানে বসে বাঁশ কাটছিলেন।

এ সময় ভাবির সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। আকস্মিক তিনি তার ভাবিকে দা দিয়ে কোপ মারেন। তখন কোলে থাকা শিশু আয়েশার গায়ে কোপটি লাগলে শিশুটি গুরুতর আহত হয়। তখনই তাকে ফরিদপুর মেডিকেলে নেওয়া হলে রাতে তার মৃত্যু ঘটে।

শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, ‘ধারণা করা হচ্ছে বড় ভাবিকে আঘাত করতে গিয়ে তার কোলে থাকা শিশুটির আঘাত লাগে। স্থানীয়ভাবে জানতে পেরেছি ছেলেটি মাদকাসক্ত। শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।’

 

 

সম্পর্কিত খবর