শিরোনাম
বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহার
down of head

নারী দিবসে ঝলমলে ‘সুপার মম’ বিসমাহ মারুফ

গায়ে দেশের জার্সি, কোলে সন্তান—বিসমাহ মারুফের এমন একটি ছবি রীতিমতো সাড়া ফেলে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কথায় বলে যে, ‘যে রাঁধে, সে চুলও বাঁধে’। বিসমাহ যেন তারই প্রতিচ্ছবি। একদিকে নেতৃত্ব দিচ্ছেন দেশকে আরেকদিকে সন্তানের দায়িত্ব সামলাচ্ছেন সদ্য মা হওয়া পাকিস্তানি ক্রিকেটার বিসমাহ।

আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই বিশেষ দিনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ঝলমলে ইনিংস উপহার দিয়েছেন বিসমাহ। বিশ্বকাপের মঞ্চে করেছেন হাফসেঞ্চুরি। খেলেছেন ৭৮ রানের চমৎকার এক ইনিংস।

বিশ্বকাপে হাফসেঞ্চুরির পর স্টেডিয়ামে অন্যরকম মুহূর্তের জন্মদিলেন বিসমাহ। ছয় মাসের কন্যা ফাতিমার সামনেই আজ হাফসেঞ্চুরি হাঁকান তার সুপার মম বিসমাহ। ব্যক্তিগত অর্ধশতক ছুঁয়েই নিজের সন্তানকে সেটা উৎসর্গ করলেন বিসমাহ। ওই মুহূর্তে ক্যামেরার সামনে ভেসে ওঠে ছোট্ট ফাতিমার মুখ। আঙুল তাক করে ফাতিমাও যেন মাকে কিছু বলতে চাইল। ৬ মাসের ছোট্ট ফাতিমাকে ঘিরে আবেগঘন হলো পুরো স্টেডিয়াম।

আজ মঙ্গলবার মাউন্ট মঙ্গানুইয়ে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান ৪৪ রানেই ৪ উইকেট হারায়। সেখান থেকে দলকে উদ্ধার করেন বিসমাহ। জুটি গড়ে তলকে উপহার দেন লড়াইয়ের পুঁজি।

৬ উইকেটে ১৯০ রান করেছে পাকিস্তান নারী দল। বিসমাহ ৭৮ রানে অপরাজিত ছিলেন। ১২২ বলে তাঁর ইনিংসে ছিল আটটি বাউন্ডারি। ছয় নম্বরে নেমে বিসমাহকে দারুণ সঙ্গ দেন আলিয়া। দুজনেই হাফ সেঞ্চুরি করেন, যা পাকিস্তানের নারী ওয়ানডেতে প্রথম। ১০৯ বলে ৫৩ রানে আউট হন আলিয়া। শেষ দিকে ফাতিমা সানা ১৪ রান করেন। এছাড়া কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছান ওমাইমা সোহেল। তিনি করেন ১২ রান। বাকিরা ব্যর্থ হন।

 

 

সম্পর্কিত খবর