আয় কমেছে আরামিট গ্রুপের তালিকাভুক্ত দুই কোম্পানির
চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) আয় কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আরামিট গ্রুপের দুই কোম্পানি আরামিট লিমিটেড ও আরামিট সিমেন্ট লিমিটেডের। গতকাল অনুষ্ঠিত কোম্পানি দুটির পরিচালনা পর্ষদের সভায় চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।
আরামিট লিমিটেড: চলতি হিসাব বছরের প্রথমার্ধে আরামিট লিমিটেডের আয় হয়েছে ১৬ কোটি ৪০ লাখ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে আয় ছিল ২১ কোটি ৫০ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ কোটি ৮৭ লাখ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ১ কোটি ৩১ লাখ টাকা।
আরামিট সিমেন্ট: চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির আয় হয়েছে ৩৯ কোটি ৮৭ লাখ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে আয় ছিল ৫৫ কোটি ৩৭ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ১৩ কোটি ৯৪ লাখ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে নিট লোকসান ছিল ৭৯ লাখ টাকা।



