শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

আজ লেনদেনে ফিরছে গ্রামীণফোন

বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে একদিন বন্ধ থাকার পর আজ লেনদেনে ফিরছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন লিমিটেড। এর আগে দুই দিন কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হয়। ওই সময় ব্লক মার্কেটে কোম্পানিটির লেনদেনও স্পট সেটলমেন্ট সাইকেলের মাধ্যমে নিষ্পত্তি করা হয়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ১২৫ শতাংশ নগদ চূড়ান্ত লভ্যাংশের সুপারিশ করেছে গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ। সমাপ্ত হিসাব বছরের ঘোষিত নগদ চূড়ান্ত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৬ এপ্রিল ভার্চুয়াল মাধ্যমে এজিএম আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গতকাল। এ কারণে এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ ছিল।

এর আগে চলতি হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দিয়েছিল গ্রামীণফোন। সেই হিসাবে ঘোষিত লভ্যাংশ অনুমোদন পেলে সমাপ্ত হিসাব বছরে মোট ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ পাবেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ টাকা ২৮ পয়সা। যেখানে আগের হিসাব বছরে আয় ছিল ২৭ টাকা ৫৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬ টাকা ৯৪ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ২৭ টাকা ৫৪ পয়সা।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১৪৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দিয়েছিল গ্রামীণফোন। এর আগে কোম্পানিটি ১৩০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দিয়েছিল। সব মিলিয়ে আলোচ্য হিসাব বছরে মোট ২৭৫ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির বিনিয়োগকারীরা।

২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ৪ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ৩৫০ কোটি ৩০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৩ হাজার ১২১ কোটি ৯৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৩৫ কোটি ৩ লাখ ২২। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতেই রয়েছে ৯০ শতাংশ শেয়ার। বাকি শেয়ারের মধ্যে ৪ দশমিক ৯৫ শতাংশ প্রাতিষ্ঠানিক, ৩ দশমিক শূন্য ৭ শতাংশ বিদেশী ও ১ দশমিক ৯৮ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

সম্পর্কিত খবর