শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

অপশক্তি যে দলেরই হোক, প্রতিহত করতে হবে

ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ‘অপশক্তি যে দলেরই হোক, তাদের প্রতিহত করতে হবে। আগামী দিনের ভবিষ্যৎ এবং বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় আমরা সংবিধান মেনে অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে সবাই চলব।’

কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের ক্ষতিগ্রস্ত অস্থায়ী পূজামণ্ডপ পরিদর্শন শেষে ধর্ম প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, ‘প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটাতে হলে সংবিধানে যা লেখা আছে, তা-ই মেনে চলতে হবে। কারণ, শত্রু চিরদিনই শত্রু। তারা সুযোগ পেলেই ছোবল মারবে। শত্রুকে প্রতিহত করতে হলে প্রশাসন ও জনগণ একসঙ্গে কাজ করে যেতে হবে। তারা যে দলেই হোক না কেন, আমাদের দলের হলেও, তারা অপশক্তির আওতায় পড়লে তাদেরও ছাড় দেওয়া হবে না।’

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আকম বাহার উদ্দিন বাহার, কুমিল্লা- ৭ চান্দিনা আসনের সংসদ সদস্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, কুমিল্লার জেলা প্রশাসক কামরুল হাসান, কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ প্রমুখ।

এর পর প্রতিমন্ত্রী কুমিল্লার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তধর্মীয় সংলাপে অংশ নেন। সেখানে জেলার বিভিন্ন সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর