শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ফেসবুকে চাকরি পেলেন শাবিপ্রবির দুই শিক্ষার্থী

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চাকরি পেলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই শিক্ষার্থী।

তারা হলেন, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী মওদুদ আহমেদ শাহরিয়ার ও এম নাজিম উদ্দিন।

সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ ই-মেইলের মাধ্যমে তাদের চাকরির বিষয়টি নিশ্চিত করেছেন।

লন্ডনে অবস্থিত ফেসবুকের ইউরোপিয়ান সদর দপ্তরে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে আগামী ফেব্রুয়ারিতে তারা যোগদান করবেন।

চলতি বছরের জুনে ছয়টি ধাপে পরীক্ষার মাধ্যমে দক্ষতা যাচাই প্রক্রিয়া সম্পন্ন হয়। এতে উত্তীর্ণ হওয়ায় যোগদানের জন্য তাদের নিয়োগের প্রস্তাবনা পাঠায় ফেসবুক কর্তৃপক্ষ।

নিজের অনুভূতি জানিয়ে মওদুদ আহমেদ শাহরিয়ার গণমাধ্যমকে বলেন, এটা খুবই আনন্দের। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রোগ্রামিংয়ের কম্পিটিশনে যুক্ত থাকায় অনেক অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করি। ওই অভিজ্ঞতা ও দক্ষতা ফেসবুকের মৌখিক পরীক্ষায় কাজে লেগেছে।

এম নাজিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, ২০১৪ সালে যখন প্রোগ্রামিং শুরু করি, তখন থেকেই স্বপ্ন ছিল পৃথিবীর টপ ক্লাস ইঞ্জিনিয়ারদের সঙ্গে চাকরি করার। এরপর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষের পর থেকেই প্রস্তুতি নেয়া শুরু করি গুগল, ফেসবুকের জন্য। প্রস্তুতির সময়টুকু মোটেই সহজ ছিলো না। কয়েকবার আবেদন করেও ব্যর্থ হই।

মওদুদ আহমেদ শাহরিয়ারের বাড়ি সিলেটে। জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০১৩ সালে এইচএসসি পাস করে শাবিপ্রবিতে ভর্তি হন তিনি।

অন্যদিকে এম নাজিম উদ্দিনের বাড়ি চাঁদপুরে। বিএএফ শাহীন কলেজ থেকে ২০১৩ সালে এইচএসসি পাস করে শাবিপ্রবিতে ভর্তি হন।

সম্পর্কিত খবর