শিরোনাম
icon বীকন ফার্মার স্পন্সর পরিচালকের শেয়ার প্রাপ্তির ঘোষণা icon সাফকো স্পিনিংয়ের শেয়ার বিক্রির সিদ্ধান্ত icon লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের চুক্তি icon ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল icon বোনাস শেয়ার ইস্যুতে বিএসইসির দ্বারস্থ এশিয়াটিক icon অলিম্পিক সিমেন্টের সঙ্গে হাইডেলবার্গের চুক্তি icon খেজুর, আপেল-কমলায় শুল্ক কমাল এনবিআর icon সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন icon সোনার দামে বড় পতন icon ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon ছেলের সঙ্গে জলকেলিতে অপু বিশ্বাস icon স্বর্ণের দাম আরও কমল icon বিশ্ববাজারে সোনার দাম আরও কমলো icon পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু
down of head

মালয়েশিয়ায় পাম অয়েলের ভবিষ্যৎ সরবরাহ মূল্য বেড়েছে

মালয়েশিয়ার বাজারে পাম অয়েলের ভবিষ্যৎ সরবরাহ মূল্য বেড়েছে। নভেল করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের শঙ্কায় আগের দিন ভোজ্যতেলটির বাজার আট সপ্তাহের সর্বনিম্নে আসে। কিন্তু শঙ্কা কাটিয়ে গতকাল আবার ঘুরে দাঁড়ায় বাজার। এদিন টনপ্রতি পণ্যটির দাম বেড়েছে দশমিক ৪৯ শতাংশ। খবর রয়টার্স।

ওমিক্রনের শঙ্কায় কয়েক দিনে পণ্যবাজারে এক ধরনের অস্থিরতা তৈরি হয়। এতে আগের দিন পাম অয়েলের দাম উল্লেখযোগ্য পরিমাণে কমে যায়। কিন্তু গতকাল বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে ফেব্রুয়ারিতে পাম অয়েল সরবরাহ চুক্তিমূল্য দশমিক ৪৯ শতাংশ বা ২৩ রিঙ্গিত বেড়েছে। এ সময় পণ্যটির বিক্রি দাঁড়ায় টনপ্রতি ৪ হাজার ৬৯৫ রিঙ্গিত বা ১ হাজার ১১৭ ডলার ৫৯ সেন্ট।

মূল্যবৃদ্ধির পাশাপাশি মালয়েশিয়া থেকে গত নভেম্বরে পাম অয়েলজাত পণ্যের রফতানিও উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। কার্গো সার্ভেয়ার প্রতিষ্ঠান সোসিয়েদে জেনারেলে ডি সার্ভিলেন্সের তথ্যানুযায়ী, নভেম্বরে পাম অয়েলজাত পণ্যের রফতানি অক্টোবরের তুলনায় বেড়েছে ১৩ দশমিক ৮ শতাংশ। এ মাসে রফতানি হয়েছে ১৬ লাখ ৮১ হাজার ৫৯ টন।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে ভোজ্যতেলের চাহিদায় যে বিরূপ প্রভাব পড়বে, সেটি কাটিয়ে উঠতে শীর্ষ উৎপাদনকারীদের আলোচনার পরিপ্রেক্ষিতে বিক্রির পাশাপাশি দামও ঊর্ধ্বমুখী হয়েছে। অপরিশোধিত তেলের সম্ভাবনাময় ভবিষ্যতের কারণে বায়োডিজেল ফিডস্টকের জন্য পাম অয়েল আরো আকর্ষণীয় হয়ে উঠেছে।

মালয়েশিয়ার অন্যতম কৃষি ব্যবসা, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও পাম অয়েল জায়ান্ট এফজিভি হোল্ডিংস জানায়, ২০২২ সালের মার্চের শেষ নাগাদ কর্মীরা মালয়েশিয়ায় ফিরতে শুরু করবেন। ফলে কর্মী সংকটের অবসান ঘটবে। এর পাশাপাশি করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন যদি কোনো বাধার সৃষ্টি না করে, তাহলে বিশ্বে পাম অয়েল বাজারের সার্বিক পরিস্থিতির উন্নতি হবে।

মালয়েশিয়ার পাম অয়েল বোর্ডের তথ্যানুযায়ী, অক্টোবরে দেশটিতে পাম অয়েলের রফতানি ১২ শতাংশ কমে ১৪ লাখ ১৮ হাজার টনে নেমে এসেছিল। তবে এটি বাজার বিশ্লেষকদের পূর্বাভাসকৃত ১৩ শতাংশের চেয়ে কম। অন্যদিকে সয়াবিন তেল উৎপাদনে ডালিয়ানের সবচেয়ে কার্যকর চুক্তি ১ দশমিক ৫ শতাংশ কমেছে। যেখানে পাম অয়েলের চুক্তি ১ শতাংশ বেড়েছে। শিকাগো বোর্ড অব ট্রেডে সয়াবিন তেলের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়েছে। উদ্ভিজ্জ তেলের বাজারে মূল্যসংক্রান্ত আন্দোলনের কারণে পাম অয়েলের দামেও প্রভাব পড়েছে। কেননা উদ্ভিজ্জ তেলের বাজারে একটি অংশ দখলে অন্যদের সঙ্গে পাম অয়েলের তুমুল প্রতিযোগিতা চলমান।

 

সম্পর্কিত খবর