ব্যাংক এশিয়ার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর লোগো উন্মোচন

আগামী ২৭ নভেম্বর পথচলার ২২ বছর পূর্ণ করতে যাচ্ছে ব্যাংক এশিয়া। এ উপলক্ষে গতকাল উন্মোচন করা হয় প্রতিষ্ঠানটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর লোগো।

রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন, পরিচালক এনাম চৌধুরী, রোমানা রউফ চৌধুরী, প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী।

অনলাইনের মাধ্যমে যোগ দেন বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান জনাব দিলওয়ার এইচ চৌধুরী, পরিচালক জনাব আশরাফুল হক চৌধুরী, জনাব হেলাল আহমেদ চৌধুরী, মেজর জেনারেল মোহাম্মদ মতিউর রহমান (অব.) ও জনাব নাফিস খন্দকার।

অনুষ্ঠানে যুক্ত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ ও সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যবৃন্দ এবং বিভাগীয় প্রধান ও শাখা প্রধানরা।

সম্পর্কিত খবর