সন্ধানী লাইফ ও মিডল্যান্ড ব্যাংক-এর ব্যাংক্যাসুরেন্স কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

একই ছাতার নিচে ব্যাংকিং ও বীমা সেবা পৌঁছে দিতে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসি-র মধ্যকার ব্যাংক্যাসুরেন্স চুক্তির সফল কার্যক্রম সম্প্রতি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স-এর পক্ষে উপস্থিত ছিলেন জনাব নিমাই কুমার সাহা (মুখ্য নির্বাহী কর্মকর্তা), জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান (সিএফও), জনাব আব্দুল্লাহ আল মামুন (এভিপি ও হেড অব ব্যাংক্যাসুরেন্স) এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসি-র পক্ষে উপস্থিত ছিলেন জনাব ইমতিয়াজ উদ্দিন আহমেদ (এমডি ও সিইও), জনাব মোহাম্মদ জাহিদ হোসেন (ডিএমডি ও সিআরও), জনাব নাজমুল হুদা সরকার (ডিএমডি ও সিটিও), জনাব মোহাম্মদ রাশেদ আখতার (চিফ ব্যাংক্যাসুরেন্স অফিসার), জনাব খন্দকার ইমরান হোসেন (ম্যানেজার অব ব্যাংক্যাসুরেন্স, প্রজেক্ট, প্রসেস এন্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট) সহ ব্যাংকের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই কার্যক্রমের মাধ্যমে এখন থেকে মিডল্যান্ড ব্যাংকের গ্রাহকরা আরও সহজে জীবন বীমার সকল সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন। গ্রাহক সেবার মানোন্নয়ন এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় আপনার পাশে। জীবন হোক আরও সুরক্ষিত ও নিরাপদ!

সম্পর্কিত খবর