শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

কপ ২৬ : জলবায়ু চুক্তি কয়লা শক্তির মৃত্যুর পদধ্বনি – বরিস জনসন

ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন গ্লাসগো জলবায়ু চুক্তির ফলে কয়লা শক্তির মৃত্যু দেখছেন। এই চুক্তিকে গেম চেঞ্জিং উল্লেখ করে তিনি বলেছেন, এটির ফলে কয়লা শক্তির মৃত্যুর পদধ্বনি শোনা যাচ্ছে।

যদিও কয়লা বিষয়ে চুক্তিতে ফেজ আউট শব্দ পরিবর্তন করে ফেজ ডাউন বলা হয়েছে। এতে কয়লা নিয়ে সংস্থাটির কঠোর পদক্ষেপের সুর নরম হয়েছে। তবু তিনি এই চুক্তিকে গুরুত্বপূর্ণ অর্জন বলছেন।

বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, কয়লার ব্যবহার ‘বন্ধের’ পরিবর্তে ‘কমানো’ শব্দ যুক্ত করা হয়েছে চীন ও ভারতের দাবির পরিপ্রেক্ষিতে। কিন্তু জলবায়ু চুক্তিতে প্রথমবারের মত কয়লার ব্যবহার কমানোর ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দুই সপ্তাহের গ্লাসগো সম্মেলনের শেষ দিন শনিবার বাড়তি সময়ে এই চুক্তিতে পৌঁছান বিশ্ব নেতারা।

সমালোচকরা বলছেন, এই চুক্তি বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ১ দশমিক ৫ ডিগ্রিতে সীমাবদ্ধ রাখতে যথেষ্ট নয়। তবে বিজ্ঞানীদের প্রত্যাশা, এটি জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব কমিয়ে আনবে।

ডাউনিং স্ট্রিটে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বরিস জনসন বলেন, আমরা তদবির করতে পারি, কাজ করতে পারি, উৎসাহিত করতে পারি। কিন্তু একটি সার্বভৌম দেশকে শক্তি প্রয়োগ করতে পারিনা সে বিষয়ে যা সে করতে চায় না। তবে সম্মেলনের অর্জন নিয়ে কিছুটা হতাশা রয়ে গেছে বলে মন্তব্য করেছেন জনসন। তিনি বলেন, যুক্তরাজ্য কাউকে বাধ্য করেনি।

চুক্তির করণীয়গুলো অংশগ্রহণকারী দেশগুলোর সিদ্ধান্ত অনুসারে নেয়া হয়েছে। প্রত্যেকে সেটি কার্যকর করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সম্পর্কিত খবর