শাহরুখ পারিশ্রমিক নেননি কারন ব্যবসা সফল হয়নি সিনেমা
বলিউড বাদশাহ শাহরুখ খানকে নিয়ে প্রায় দুই দশক আগের একটি ঘটনার কথা সম্প্রতি প্রকাশ্যে এনেছেন প্রযোজক কেসি বোকাদিয়া। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাম তুমহারে হ্যায় সনম’সিনেমায় অভিনয় করেছিলেন বাদশাহ।
সেই সময় এ সিনেমার জন্য শাহরুখ খান নাকি প্রায় ৯৫ লাখ টাকা পারিশ্রমিক চেয়েছিলেন।তবে সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশানুযায়ী ব্যবসা করেনি।
যে কারণে প্রযোজককে আর্থিক চাপে পড়তে হয়। কিন্তু অভিনেতাকে তো তার পারিশ্রমিক দিতেই হবে। এমন পরিস্থিতিতে প্রযোজক যখন শাহরুখকে বাকি টাকা দেওয়ার কথা তোলেন, তখনই অভিনেতা এক সিদ্ধান্ত নেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন— ওই টাকা তিনি নেবেন না।
সেই সময় শাহরুখ জানিয়েছিলেন, এই টাকা তিনি অন্য জায়গা থেকেও সহজেই আয় করতে পারেন, কিন্তু প্রযোজককে তা দিতে গেলে বাড়ি বিক্রি করে দিতে হবে। কিন্তু সেটি চাননি শাহরুখ খান। প্রযোজক একাধিকবার টাকা দেওয়ার চেষ্টা করলেও শাহরুখ তা নেননি বলে জানান কেসি বোকাদিয়া।
উল্লেখ্য, ‘হাম তুমহারে হ্যায় সনম’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছিলেন সালমান খান ও মাধুরী দীক্ষিত। তারকাখচিত এ সিনেমাটি মুক্তির আগে যথেষ্ট আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত বক্স অফিসে তেমন সাফল্য পায়নি।
ব্যর্থতার কারণ পরে যাচাই করা হয়েছিল। কিন্তু কারণ খুঁজে পাওয়া যায়নি। তবে প্রযোজক কাউকে ঠকাতে চাননি। তাই অভিনেতাদের পারিশ্রমিক ফিরিয়ে দিতে চেয়েছিলেন কেসি বোকাদিয়া। সেখানেই দৃষ্টান্ত তৈরি করেন বলি বাদশাহ শাহরুখ খান।


