শিরোনাম
icon ৮ দিনে প্রবাসী আয় ১১৩ কোটি ডলার icon ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী icon অক্টোবরে মূল্যস্ফীতি ৮.২৭ শতাংশে নামল icon মানি চেঞ্জারদের সুযোগ বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক icon চিকিৎসায় বিদেশে নেওয়া যাবে ৩০ হাজার ডলার icon ঢাকায় বৃষ্টি-বজ্রপাত icon ৬ শিল্পাঞ্চলে শ্রমিক হাসপাতাল করবে সরকার : প্রধানমন্ত্রী icon ডেঙ্গুতে ৫ মৃত্যু, আক্রান্ত ২,২৬০ জন icon যমুনা অয়েলের চেয়ারম্যান ইউনুসুর রহমান icon হামে আরও ২ মৃত্যু, আক্রান্ত ১,৪৪০ জন icon ন্যাশনাল পলিমারের বোর্ড সভা ১২ নভেম্বর icon সী পার্লের বোর্ড সভা ১৪ নভেম্বর icon খুলনা পাওয়ারের বোর্ড সভা ১২ নভেম্বর icon সূচকের পতনে বেড়েছে লেনদেন icon ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব icon শেখ হাসিনার পাসপোর্ট আবেদন যাচাই হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী icon ন্যূনতম মজুরি নির্ধারণে বৈঠকে বসছে বোর্ড icon ৭ কোম্পানির প্রতিবেদন প্রকাশ, মুনাফা বেড়েছে ৫টির icon এসিআইয়ের বোর্ড সভা ১২ নভেম্বর icon সেলভো কেমিক্যালের বোর্ড সভা ১২ নভেম্বর icon সিভিও পেট্রোকেমিক্যালের বোর্ড সভা ১৪ নভেম্বর icon লাভোলোর বোর্ড সভা ১২ নভেম্বর icon বিডি অটোকার্সের বোর্ড সভা ১২ নভেম্বর icon কাসেম ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ১২ নভেম্বর icon ড্যাফোডিল কম্পিউটার্সের বোর্ড সভা ১২ নভেম্বর
down of head

এবার দেবতাদের মুখে মাস্ক !

ভারতে বায়ুদূষণে এবার দেবতাদের মুখে মাস্ক। দিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত শহর। প্রতিবছরই দীপাবলি উৎসবের পর দিল্লির বায়ুদূষণ অসহনীয় পর্যায়ে পৌঁছায়। এবার জরুরি অবস্থা জারি করে শহরের সব স্কুল বন্ধ ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

বায়ুদূষণ ছড়িয়ে পড়েছে বারাণসী শহরেও। এ অবস্থায় মুখে মাস্ক ব্যবহার করছেন সেখানকার মানুষ। তবে বাদ যায়নি মন্দিরের দেবতারাও। বায়ুদূষণের প্রভাব থেকে দেবতাদের বাঁচাতে মুখে মাস্ক সেঁটে দিয়েছেন সেখানকার মানুষ।

বারাণসীর সিগড়াতে অবস্থিত শিব-পার্বতী মন্দিরে এমন ঘটনা ঘটেছে। সেখানে শিব-পার্বতীর মূর্তিসহ ভোলানাথ, দুর্গা, কালী এবং সাঁইবাবার মূর্তির মুখে মাস্ক পরিয়ে দেয়া হয়েছে।

মন্দিরের পুরোহিত হরিশ মিশ্র গণমাধ্যমকে জানিয়েছেন, মন্দির কর্তৃপক্ষ ও ভক্তদের যৌথ উদ্যোগেই দেবতাদের মুখে মাস্ক পরানো হয়।

সম্প্রতি প্রকাশিত এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী বিশ্বের সবচেয়ে দূষিত শহর ভারতের রাজধানী নয়াদিল্লি। দ্বিতীয় স্থানে পাকিস্তানের লাহোর এবং তৃতীয় স্থানে আছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়। বাংলাদেশের রাজধানী ঢাকা ১৬৭ স্কোর নিয়ে আছে তালিকার চতুর্থ স্থানে।

ভারতের পরিবেশদূষণ পরিমাপক কর্তৃপক্ষ (ইপিসিএ) জানিয়েছে,  রাজধানী নয়াদিল্লির বায়ুদূষণ সিভিয়ার প্লাস বা চরম জরুরি পর্যায়ে উন্নীত হয়। চলতি বছরের জানুয়ারির পর দিল্লির আকাশ এতটা বিষাক্ত এই প্রথম হলো।

 

সম্পর্কিত খবর