শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

‘সমাজ পরিবর্তনে সংবাদ মাধ্যমের ভূমিকা অনস্বীকার্য’

দৈনিক সংবাদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মনিরুজ্জামান বলেন, ‘সংবাদমাধ্যম শুধুমাত্র তথ্য সরবরাহ করে না। এটি যেমন জনমত তৈরি করে, তেমনি জনগণকে সংগঠিত করে, লড়াইয়ে উদ্বুদ্ধ করে। সমাজ পরিবর্তনে সংবাদ মাধ্যমের ভূমিকা অনস্বীকার্য।’

নবম বাংলাদেশ বইমেলার ৬ নভেম্বর) ছিল ৬ষ্ঠ দিন। এ উপলক্ষে ‘সমাজ বদলে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশের দৈনিক সংবাদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মনিরুজ্জামান এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়, মুক্তিযুদ্ধ সম্মাননাপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক দিলীপ চক্রবর্তী এবং কলকাতা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক স্নেহাশিস সুর।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ উপ-হাইকমিশনার, কলকাতার প্রথম সচিব (প্রেস) মো. মোফাকখারুল ইকবাল।

সুভাষ সিংহ রায় বলেন, ‘মূলত যেখানে গণতন্ত্র নেই এবং স্বাধীন সংবাদপত্র নেই, সেখানে অনাহারে মানুষের মৃত্যুর হার বেশি। স্বাধীন ভারতের কোথাও যখনই খাদ্যাভাব দেখা দিয়েছে তা নিয়ে লেখালেখি হওয়ায় সরকার ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। তাতে অবস্থার উন্নতি হয়েছে এবং প্রাণহানি ঘটেছে কম। বিবেচনা করতে হবে তা জাতির সার্বিক চৈতন্যে প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে কতটা। যে প্রতিষ্ঠান যত বেশি প্রভাব বিস্তারের ক্ষমতা রাখে, তা তত সার্থক।’

সভাপতির বক্তব্যে মোফাকখারুল ইকবাল বলেন, ‘ সংবাদপত্র বা গণমাধ্যম, যা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত। গণমাধ্যম সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে বদল আনতে পারে। তবে তা হতে হবে অবশ্যই গঠনমূলক।’

আলোচনা পর্ব শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কবিতা পাঠ করেন জয়দ্বীপ চট্টোপাধ্যায় ও মুনমুন চক্রবর্তী। সঙ্গীত পরিবেশন করেন কলকাতার শিল্পী ড. তানিয়া দাস ও রুণা নস্কর। নৃত্য পরিবেশন করেন- সৃজক নৃত্যনাট্যের শিল্পী বারুরী।

কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের অয়োজনে এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির উদ্যোগে কলকাতার মোহরকুঞ্জ প্রাঙ্গণে দশ দিনব্যাপী নবম বাংলাদেশ বইমেলার আয়োজন করা হয়েছে। গত ১ নভেম্বর মেলা শুরু হয়েছে।

সম্পর্কিত খবর