শিরোনাম
icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon স্টাইল ক্রাফটের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বিবিএস ক্যাবলসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প স্থগিত
down of head

মুক্তিযোদ্ধার সন্তান ও তিন হিন্দু ছাত্রকে ‘শিবির’ বলে পেটালো ছাত্রলীগ

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি)  তিনজন হিন্দু ছাত্রকে শিবির সন্দেহে পেটানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। মারধরের শিকার তিন হিন্দু ছাত্র হলেন- প্রত্নতত্ত্ব বিভাগের ৪৭তম ব্যাচের সুদীপ্ত দে, একই ব্যাচের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অমর্ত্য রায় ও প্রত্নতত্ত্ব বিভাগের ৪৫তম ব্যাচের শৌমিক বাগচী।

বুধবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সংহতি সমাবেশে বক্তারা এসব কথা জানান।

হামলায় আহত তিন ছাত্র হিন্দু ধর্মাবলম্বী। এদের মধ্যে সুদীপ্ত দে শাখা ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক এবং শৌমিক বাগচী জাহাঙ্গীরনগর থিয়েটারের সাধারণ সম্পাদক। আর অর্মত্য রায় শাখা ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে জড়িত।

এছাড়া আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৮তম ব্যাচের নবীন ও ইংরেজি বিভাগের ৪৫তম ব্যাচের অনিন্দ্য নামে দুজন মুক্তিযোদ্ধার সন্তানকেও ‘শিবির’ বলে পিটিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

হামলার বর্ণনা দিয়ে সুদীপ্ত দে বলেন, ছাত্রফ্রন্টের জাবি শাখার সভাপতি মাহাথির মোহাম্মদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। তাকে বাঁচাতে এগিয়ে গেলে ‘শিবির-শিবির’ বলে আমাকেও তারা মারধর শুরু করে । আমাদের শান্তিপূর্ণ ও যৌক্তিক আন্দোলনকে বন্ধ করার অপচেষ্টা হিসেবে উপাচার্যের মদদে ছাত্রলীগ এই হামলা করেছে।

সৌমিক বাগচি বলেন, তারা আমাকে লক্ষ করে বলতে থাকে এ শিবির করে। তারপর আমরা উপর চড়াও হয়ে এলোপাতাড়ি মারতে থাকে।

হামলায় আহত অমর্ত্য রায় বলেন, ‘ও শিবির, ওরে মার’ এই কথা বলেই আমার ওপর হামলা চালায় ছাত্রলীগ। তাদের একজন আমার শার্টের কলার ধরেছিল, তখনই আরেকজন আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়।

এ বিষয়ে আন্দোলনের মুখপাত্র অধ্যাপক রায়হান রাইন বলেন, শিবির ট্যাগ দিয়ে আন্দোলন দমানো পুরোনো কৌশল। যৌক্তিক এই আন্দোলন দমাতে প্রশাসন ও ছাত্রলীগ আন্দোলনকারীদেরকে ‘শিবির’ আখ্যা দিয়ে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করছেন। কিন্তু আমরা শিক্ষক, সাংস্কৃতিক জোট, প্রগতিশীল ছাত্রজোট মিলে আন্দোলন পরিচালনা করছি। এখানে শিবিরের কোন ঠাই নেই।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে আন্দোলন করার সময় মঙ্গলবার ছাত্রলীগের হামলায় শিক্ষার্থী, শিক্ষক এবং সাংবাদিকসহ ৩৫ জন আহত হন। ওই হামলার সময় ছাত্রলীগ নেতাকর্মীরা তিনজন হিন্দু ছাত্রকে শিবির আখ্যা দিয়ে পিটিয়েছে। ছাত্রলীগের পক্ষ নিয়ে ভিসি ফারজানা ইসলাম আন্দোলনরতদের ‘জামায়াত শিবির ও বিএনপি’ বলে আখ্যা দিয়েছেন।

সম্পর্কিত খবর