শিরোনাম
icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon স্টাইল ক্রাফটের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বিবিএস ক্যাবলসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প স্থগিত
down of head

বন্ধ থাকবে ডিএসই’র সেটেলমেন্ট

সিটি ব্যাংকের কারিগরি উন্নয়নজনিত কারনে স্টক এক্সচেঞ্জে লেনদেন ১১ নভেম্বর সহ কয়েকদিন ব্যাংকের সকল প্রকার ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১১ নভেম্বর সোমবার স্টক এক্সচেঞ্জে ক্লিয়ারিং এবং সেটেলমেন্ট কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া আগামী ৭ ও ১১ নভেম্বর এই দুই দিন স্পট মার্কেটে কোন লেনদেন হবে না।

৬ নভেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ ব্যাপারে ডিএসই’র সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা জানান, আগামী ১১ নভেম্বর শুধুমাত্র লেনদেন হবে। আর ক্লিয়ারিং এবং সেটেলমেন্ট বন্ধ থাকবে বলে ডিএসই বোর্ড সিদ্ধান্ত নিয়েছে। আগে যেভাবে ছুটি ঘোষণা করে সব ট্রেডিং, সেটেলমেন্ট, ক্লিয়ারিং বন্ধ থাকতো। এখন সেটেলমেন্ট বন্ধ থাকবে কিন্তু লেনদেন হবে।

যেহেতু ১১ নভেম্বর সেটেলমেন্ট হলিডে তাই ঐদিন যেগুলোর ক্লিয়ারি এবং সেটেলমেন্টের তারিখ পড়েছে সবগুলোই পরবর্তী দিন শিফট হয়ে যাবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৭ নভেম্বর ও ১১ নভেম্বর এই দুইদিন স্পট বন্ধ থাকবে। এই দুইদিন যেসব কোম্পানির স্পট মার্কেট লেনদেন হওয়ার কথা ছিল এগুলোর বিষয়ে ডিএসই’র সংশ্লিষ্ট বিভাগ ঠিক করে নেবে। এইবারই প্রথম যে ট্রেডিংয়ের কোন ক্ষতি না করে শুধুমাত্র ক্লিয়ারিং এবং সেটেলমেন্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উক্ত দুই দিন যা যা অ্যাডজাস্ট করার দরকার তা পরবর্তী কোন দিনে অ্যাডজাস্ট করে নেওয়া হবে।

সম্পর্কিত খবর