শিরোনাম
icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon স্টাইল ক্রাফটের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বিবিএস ক্যাবলসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প স্থগিত icon সূচকের পতনে চলছে লেনদেন icon আবারও কমল সোনার দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮ জন
down of head

কম দামে এলএনজি কিনবে সরকার

আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সমন্বয় করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে পাঁচ কার্গো এলএনজি এবং প্রয়োজনে অতিরিক্ত কার্গো কেনার অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি কাতার এনার্জি ট্রেডিং এলএলসির কাছ থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আরও এক কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া জাপানের জেরা গ্লোবাল মার্কেটস প্রাইভেট লিমিটেডের কাছ থেকেও এলএনজি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পৃথক বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন করা হয়। রোববার (২৫ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সরাসরি ক্রয় পদ্ধতিতে বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে পাঁচ কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি মিলিয়ন ব্রিটিশ তাপীয় একক (এমএমবিটিইউ) গ্যাসের দাম জাপান-কোরিয়া বাজারদরের চেয়ে শূন্য দশমিক ১৭ মার্কিন ডলার কম হবে। প্রয়োজনে দুই পক্ষের সম্মতিতে অতিরিক্ত কার্গোও কেনা যাবে।

সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ৯৯-এর ২ বিধি অনুসরণ করে সরাসরি ক্রয় পদ্ধতিতে এ এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই বৈঠকে সরকার-টু-সরকার ভিত্তিতে কাতার এনার্জি ট্রেডিং এলএলসির কাছ থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় অতিরিক্ত এক কার্গো এলএনজি কেনার প্রস্তাবও অনুমোদিত হয়। আগামী ২০ ডিসেম্বর সরবরাহের জন্য নির্ধারিত এ কার্গোর দাম প্রতি মিলিয়ন ব্রিটিশ তাপীয় একক গ্যাসের জাপান-কোরিয়া বাজারদরের চেয়ে শূন্য দশমিক ১০ মার্কিন ডলার কম।

অন্যদিকে, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জাপানের জেরা গ্লোবাল মার্কেটস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এলএনজি কেনার প্রস্তাব উপস্থাপন করা হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবে সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ৯৯-এর ২ বিধি অনুসরণ করে সরাসরি ক্রয় পদ্ধতিতে গ্যাস কেনার কথা বলা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এবং জেরা গ্লোবাল মার্কেটসের মধ্যে চূড়ান্ত করা স্বল্পমেয়াদি এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তি এবং শর্তপত্রের নির্ধারিত নমুনা সইয়ের বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর