শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

১৪ বছরের কিশোরের সঙ্গে পালিয়ে গেলেন প্রতিবেশী চাচি

প্রেমের টানে গাজীপুরের কালীগঞ্জে ১৪ বছরের এক কিশোরের সঙ্গে পালিয়ে যাওয়ার পর ঢাকার নাখালপাড়া থেকে এক তরুণীকে (২০) উদ্ধার করেছে পুলিশ। পরে দুই পক্ষের অভিভাবকদের কাছে তাদের ফিরিয়ে দেওয়া হয়। ওই নারী সম্পর্কে কিশোরের প্রতিবেশী চাচি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর জেলার একটি স্বনামধন্য স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ওই কিশোর। সে এবার অষ্টম শ্রেণিতে ওই স্কুল থেকে ট্যালেন্টপুলে বৃত্তিও পেয়েছে। তার বাড়ি কালীগঞ্জ উপজেলায়। বাবা সৌদিপ্রবাসী।

শনিবার (২৩ অক্টোবর) বাড়ি থেকে নিখোঁজ হয় ওই কিশোর। এ ঘটনায় পরদিন পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে মোবাইল ফোন ট্র্যাকিং করে তাদের রাজধানী ঢাকার নাখালপাড়া থেকে উদ্ধার করা হয়। সেখানে তারা একটি ভাড়া বাড়ির সন্ধান করছিল।

কিশোরের ভাষ্যমতে, করোনাকালীন পার্শ্ববর্তী ওই নারীর বাড়িতে গিয়ে তার ওয়াইফাই ব্যবহার করে মোবাইল ফোনে গেম খেলতো সে। এভাবে প্রতিদিন যেতে যেতে ওই নারী তাকে প্রেমের প্রস্তাব দেন। পরে কিছু না বুঝেই কিশোর রাজি হয়ে যায়। এভাবে তাদের তিন থেকে চার মাস প্রেম চলে। এরই মধ্যে ওই নারীকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরতে যায় ওই কিশোর।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, থানায় নিখোঁজের জিডির অনুসন্ধান করতে গিয়ে ঢাকার নাখালপাড়া থেকে তাদের উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তারা স্বীকার করেছেন, তারা প্রেমের টানে ঘরে ছেড়েছিলেন। তবে এ ঘটনার পর দুই পক্ষের অভিভাবকের কাছে দুজনকে বুঝিয়ে দেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

সম্পর্কিত খবর