শিরোনাম
icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস
down of head

হেফাজত আমীর মুহিবুল্লাহ হাসপাতালে

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী অসুস্থ। তিনদিন ধরে তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। গত রোববার সকালে তাঁকে ফটিকছড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তখন থেকে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
জানা যায়, ৮৭ বছর বয়সী আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন। তবে শনিবার সকালে তার শরীরে জ্বরের প্রকোপ দেখা দেয়। রোববার জ্বরের মাত্রা বেড়ে যাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিন দিন ধরে তিনি সেখানে ভর্তি আছেন। বিষয়টি নিশ্চিত করে হেফাজত আমীরের নাতি মাওলানা বরকতউল্লাহ বাবুনগরী আজ মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, দাদা বিভিন্ন রোগে ভুগছিলেন।

এরমধ্যে শনিবার থেকে হঠাৎ জ্বর ওঠে। এরপর রোববারে জ্বরের মাত্রা বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয়। ডাক্তার বলেছেন এটি ভাইরাস জ্বর। এখনো তিনি হাসপাতালে আছেন। আশা করছি আজকে রাতে রিলিজ দেবেন।

উল্লেখ্য, আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী সদ্য প্রয়াত আল্লামা জুুনায়েদ বাবুনগরীর আপন মামা। জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর তিনি হেফাজতে ইসলামের প্রধান নির্বাচিত। তিনি কওমি অঙ্গনে সর্বজন শ্রদ্ধেয় আলেম হিসেবে পরিচিত। এই বর্ষীয়ান আলেমের সুস্থতা কামনায় হেফাজতে ইসলামের পক্ষ থেকে দেশব্যাপী দোয়া কর্মসূচিও দেয়া হয়েছে।

সম্পর্কিত খবর