শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

স্ত্রী-সন্তানদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন অবসরপ্রাপ্ত শিক্ষক

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রী-সন্তানদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন মো. মোবারক হোসেন নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষক।

সোমবার (২৫ অক্টোবর) দুপুরে স্থানীয়দের সহযোগিতায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। মো. মোবারক হোসেন উপজেলার বিলমান্দলা গ্রামের মৃত আয়নদ্দিন ফকিরের ছেলে।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও আলফাডাঙ্গা উপজেলা বিআরডিবির নির্বাচিত সাবেক চেয়ারম্যান। আমার বেপারোয়া-লোভী সন্তান ও স্বার্থপর সহধর্মিণীর অত্যাচারে প্রাণের ভয়ে দুইটি বাড়ি থাকা সত্ত্বেও এ বৃদ্ধ বয়সে পালিয়ে জীবন-যাপন করতে হচ্ছে।

তিনি বলেন, আলফাডাঙ্গা বাজারে আমার একটি গুদাম ঘর আছে। আমার এক ছেলে আশরাফুজ্জামান রঞ্জু গুদাম ঘরটি নিজের করে নেওয়ার জন্য সিটি ব্যাংক আলফাডাঙ্গা শাখার তিনটি এবং সোনালী ব্যাংক আলফাডাঙ্গা শাখার সাতটি চেকের পাতা কৌশলে চুরি করে। এসব চেকে বিভিন্ন অংকের টাকা লিখে আমার স্বাক্ষর জাল করে চেক ডিসঅনার পূর্বক আমার নামে দুটি উকিল নোটিশ দেয়।

পরে গত ২০ মে আলফাডাঙ্গা থানায় চেক হারানোর সাধারণ ডায়েরি (জিডি) করি এবং আদালতে আশরাফুজ্জামান রঞ্জুর নামে একটি অভিযোগ করি। এ মামলায় আশরাফুজ্জামান রঞ্জু পলাতক থেকে আমার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে তাকে ভয়ভীতি দেখিয়ে পক্ষে নেয়। পারিবারিক বিষয় নিয়ে আমার বৃদ্ধ নিঃসন্তান ভাই সামচুল আলমকে খুন করার জন্য রামদা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে।

সংবাদ সম্মেলনে তার ছোট ভাই সামচুল আলম, বড় ছেলে আরিফুজ্জামান মিটু ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।

সম্পর্কিত খবর