শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

‘স্বামীকে কুপিয়ে হত্যার পর ডান পা কেটে পাতিলে রাখলেন স্ত্রী’

 

ভোলায় পারিবারিক কলহের জের ধরে স্বামীকে কুপিয়ে হত্যা করেছেন স্ত্রী।নিহত ফরহাদ হোসেন টিটব মুন্সি (৪৫) ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জয়গুপি গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় নিহতের স্ত্রী নুর জাহান বেগমকে (৩৫) গ্রেফতার করেছেন পুলিশ। রোববার (২৪ অক্টোবর) সকালে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ফরহাদ হোসেন টিটব তার শ্বশুরবাড়ি আলী নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রহিতা গ্রামে নতুন ঘর তুলে স্ত্রী নুরজাহান বেগমকে নিয়ে বসবাস করে আসছিলেন। কিন্তু পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর ঝগড়া হতো।

শনিবার দিনগত রাতে ঝগড়া হলে নুরজাহান প্রথমে ফরহাদের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেন। পরে বটি দিয়ে ফরহাদের শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে হত্যা করেন। তার ডান পা কেটে পাতিলে ভরে রাখেন। এরপর সকালে স্থানীয়রা টের পেয়ে পুলিশে খবর দেন।

ভোলা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কবির হোসেন বলেন, নিহতের স্ত্রী নুরজাহানকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন। হত্যার সঙ্গে আর কেউ জড়িত আছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত খবর