শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

রাজশাহীতে জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মী গ্রেফতার

রাজশাহীতে জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর পালোপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলে- মো. মনিরুল ইসলাম (৫০), মো. কলিম উদ্দিন (৬৮), আব্দুল মতিন (২৫), মো. আব্দুল মমিন (২৫), মো. ফয়সাল আহমেদ (২০), মো. আজাহার আলী (৩৫), মো. আবু বক্কর (৪২), মো. আব্দুর রব (৩০), মো. উজ্জ্বল হোসেন (৩৪), মো. আব্দুল হালিম (৩৫), মো. ওবেদ (৫০) ও মো. আবুল হোসেন (৬১)।

রাজশাহী মহানগর গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. আরেফিন জুয়েল বলেন, নগরীর পালোপাড়ার একটি বাড়িতে সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করার জন্য কয়েকজন গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের বই, ব্যানার, জামায়াত-শিবিরের সদস্য সংগ্রহ ফরম, ইয়ানত আদায়ের হিসাব বহি ও চাঁদা আদায়ের রশিদ জব্দ করা হয়।

তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতার মামলা দিয়ে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর