শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ফাইজারের টিকা শিশুদেহে ৯০.৭% কার্যকর

পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের শরীরে ফাইজারের টিকা ৯০ দশমিক ৭ শতাংশ কাজ করেছে বলে দাবি করেছে মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজার-বায়োএনটেক।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) কাছে টিকার পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল নিয়ে দেওয়া এক নথিতে কোম্পানিটি এই দাবি করে বলে শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।

ফাইজার-বায়োএনটেকের দাবি, তাদের টিকার পরীক্ষামূলক প্রয়োগে প্লাসিবো (স্বান্ত্বনা ওষুধ) পাওয়া ১৬ জন শিশু কোভিড আক্রান্ত হয়। কিন্তু টিকা পাওয়া শিশুদের মধ্যে মাত্র তিন জন করোনা আক্রান্ত হয় বলে কোম্পানিটি জানায়।

এই টিকার পরীক্ষামূলক প্রয়োগে দুই হাজার ২৬৮ জন শিশু অংশ নেয়। পরীক্ষায় যত সংখ্যক শিশুকে প্লাসিবো দেওয়া হয়েছিল, তার দ্বিগুণের বেশি শিশুকে কোভিড-১৯ টিকা দেওয়া হয়েছিল। সেই হিসেবে এই টিকার কার্যকারিতা ৯০ শতাংশের বেশি হয়।

অবশ্য পাঁচ থেকে ১১ বছর বয়সীদের নিয়ে ফাইজারের এই পরীক্ষায় ভাইরাসের বিরুদ্ধে কার্যকারিতা পরিমাপ করা উদ্দেশ্য ছিল না। এই পরীক্ষার মূল্য উদ্দেশ্য ছিল শিশু ও বয়স্কদের শরীরে টিকার প্রভাবে অকার্যকর হওয়া অ্যান্টিবডির পরিমাণের তুলনা করা।

ওই ফলাফলের ভিত্তিতে গত মাসে ফাইজার ও বায়োএনটেক বলেছিল, তাদের কোভিড-১৯ টিকার ফলে শিশুদের মধ্যে ব্যাপক প্রতিরোধক্ষমতা তৈরি হয়।

৫ থেকে ১১ বছর বয়সীদের ১০ মাইক্রোগ্রামের দুই ডোজ টিকা দেওয়া হয়, যেখানে ১২ বছর ও তদূর্ধ্ব বয়সীদের এক তৃতীয়াংশ ডোজ দেওয়া হয়েছিল।

সম্পর্কিত খবর