শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

জরায়ুর টিউমারের বদলে কাটা হলো মুত্রথলি!

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার মাহবুবা প্রইভেট হাসপাতালে জরায়ুর টিউমার অপরেশন করতে এসে সাহিদা আক্তার লিপি (৪০) নামে এক গৃহবধু তার মুত্রথলি হারিয়েছেন। ৫ মাস পর ঘটনাটি জানাজানি হয়ে পড়লে এ নিয়ে কোটচাঁদপুরে তোলপাড় সৃষ্টি হয়েছে। লিপি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের আশাদুল হকের স্ত্রী।

লিপি জানান, তার জরায়ুতে টিউমার হওয়ার কারণে প্রচন্ড ব্যথা অনুভব করলে গত ২৭ মে তিনি কোটচাঁদপুর শহরের লিটনের মালিকানাধীন মাহবুবা প্রইভেট হাসপাতালে ভর্তি হন। ওইদিন বিকালে ডাঃ রাকিবুল ইসলাম ও ডাঃ আনিছুর রহমান তার অপারেশন করেন। অপারেশন করতে গিয়ে ডাক্তাররা তার জরায়ুর বদলে মূত্রথলি কেটে ফেলেন। অপারেশন করার ১০ দিন ক্লিনিকে অবস্থান করার পরও তিনি সুস্থ না হলে গত ২৫ জুন চুয়াডাঙ্গা হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (অবস এন্ড গাইনী) ডা: আকলিমা খাতুনকে দেখান। সেখানে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক জানান লিপির মূত্রথলি কেটে ফেলা হয়েছে। গত ১৪ আগষ্ট তিনি ফরিদপুরে ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ ও হাসপাতালের ইউরোলজী বিভাগের প্রধান অধ্যাপক ডা: জে.সি সাহা’র কাছে যান। সেখানেও পরীক্ষায় মূত্রথলি কাটা ধরা পড়ে। এ অবস্থায় ডাক্তার ডা: জে.সি সাহা পুনরায় অপারেশনের পরামর্শ দেন। কিন্তু আর্থিক সঙ্গতি না থাকায় লিপি চিকিৎসা করাতে পরে না। বর্তমান লিপির স্বামী ধার দেনা করে টাকা জোগাড় করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। সেখানে চিকিৎসক ডা: শোভা বর্ধনের অধীনে লিপি চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে ডাঃ রাকিবুল ইসলাম বলেন আমি অপারেশন করিনি। অপারেশনের কাজে ডা: আনিছুর রহমানকে আমি কেবল সহায়তা করেছি।

ডাঃ আনিছুর রহমান লিপির অপারেশন করার কথা স্বীকার করে বলেন, এ জাতীয় অপারেশন করতে গেলে ভুলত্রুটি হতেই পারে। রোগী আমার সাথে যোগাযোগ করলে আমি বিনা খরচে আবার অপারেশন করে দেব। বিষয়টি নিয়ে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমকর্তা ডা: আব্দুর রশিদ বলেন, ক্ষতিগ্রস্থ রোগী অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব।

 

সম্পর্কিত খবর