শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

আরিয়ানের গ্রেফতারের পর বলিউড অভিনেত্রীকে এনসিবির তলব

বলিপাড়ায় বর্তমান সবচেয়ে আলোচনার বিষয় হচ্ছে আরিয়ান খান। তাকে গ্রেফতারের পর ১৯ জনকে গ্রেফতার করা হয়েছিল। এবার সেই তালিকা থেকে মাদকবিরোধী সংস্থা তলব করেছেন আরেক অভিনেত্রী অনন্যা পান্ডে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, অভিনেত্রী অনন্যা পান্ডের মুম্বাইয়ের বাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) অভিযান চালিয়েছে এবং তাকে মাদকবিরোধী সংস্থা জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে। অনন্যা আরিয়ান খানের সঙ্গে সামাজিকভাবে পরিচিত এবং তারা একটি গ্রুপের অংশ। শুধু তাই নয়, অনন্যা আরিয়ানের বোন সুহানার সেরা বন্ধু।

এনসিবির অভিযান ইঙ্গিত দেয় যে, ‘বলিউড-ড্রাগস লিঙ্ক’ নামে একটি মাদকবিরোধী অভিযানের তদন্তে এ তালিকা করা হয়। এ বিষয়ে গত এক বছরে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে উঠে আসা একটি সূত্র ধরে একাধিক হাই প্রোফাইল অভিনেতাকে প্রশ্ন করা হয়েছে।

এদিকে আরিয়ান খান ৪ অক্টোবর থেকে কারাগারে আছেন। বুধবার আদালত তার জামিন প্রত্যাখ্যান করে বলেছে যে, তার হোয়াটসঅ্যাপের চ্যাট থেকে ‘অবৈধ মাদক কর্মকাণ্ডে’ জড়িত থাকার কথা জানা গেছে।

এসবের সূত্র ধরে এ অভিনেত্রীকে তলব করেছে মাদক বিরোধী সংস্থা।

সম্পর্কিত খবর