শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

হাসপাতালের আগুনে দগ্ধ ও আহতরা ঢামেকে

রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের আগুনে দগ্ধ ও আহত হয়েছেন ৭ জন। তারা এখন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে অ্যাম্বুলেন্সের করে সেখানে নিয়ে যাওয়া হয় তাদের।দগ্ধ ও আহতরা হলেন মুগদা হাসপাতালের আইসিইউ ইউনিটের নার্স ইনচার্জ শাহিনা আক্তার (৪০), ক্যাথ ল্যাবের নার্স ইনচার্জ মনিকা পেরেরা (৪০), নার্স রুমি খাতুন (৩১), হাসপাতালে টিকা নিতে আসা সাইদুর রহমান (২৫), টেকনিশিয়ান জহিরুল হক মজুমদার (৪৫), ওয়ার্ড বয় নাজমুল হাসান (২১) এবং ওমর ফারুক (২৫)।শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন জানিয়েছেন, দগ্ধ ও আহতরা এখানে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে চারজন দগ্ধ। মাথায় ও শরীরে আঘাত পাওয়া বাকি তিনজনকে ঢামেকের জরুরি বিভাগে পাঠানো হয়েছে।বৃহস্পতিবার দুপুরে মুগদা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের ষষ্ঠ তলায় আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে যায়। দুপুর ১২টা ৫৮ মিনিটে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

ধারণা করা হচ্ছে, এসি বিস্ফোরিত হওয়ার কারণেই এই অগ্নিকাণ্ড।

মুগদা হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক রুবিনা ইয়াসমিন গণমাধ্যমকে জানান, তাদের আইসিইউ ইউনিটে আগুন লেগেছে। তবে তখন সেখানে কোনও রোগী ছিলেন না। যদিও এখানকার অনেক কর্মচারী কাচের টুকরো ভেঙে আঘাত পেয়েছেন। কেউ কেউ দগ্ধও হয়েছেন। আহত সবাইকে ঢামেক হাসপাতালে পাঠিয়েছে কর্তৃপক্ষ।

সম্পর্কিত খবর