শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

স্ত্রীকে নিয়ে ছবি পোস্ট, লজ্জিত সিয়াম

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকাদের একজন সিয়াম আহমেদ। বলা যায়, ক্যারিয়ারের স্বর্ণালী সময়ে পদার্পণ করছেন তিনি। তার হাতে রয়েছে বেশ কিছু সিনেমার কাজ।

‘পোড়ামন ২’ খ্যাত এই চিত্রনায়ক ব্যক্তিজীবনে বিবাহিত। তার স্ত্রীর নাম শাম্মা রুশাফি অবন্তী। ভালোবেসে ২০১৮ সালে তারা বিয়ে করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে স্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রায়ই শেয়ার করে থাকেন সিয়াম। কাজের পাশাপাশি শেয়ার করেন ব্যক্তিজীবনের নানা মুহূর্তগুলোও।

তবে এবার স্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করে নেতিবাচক মন্তব্যের মুখে পড়েছেন সিয়াম। গতকাল এই নায়ক তার স্ত্রীর সঙ্গে তোলা কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করেন। ক্যাপশনে লিখেছেন- আলহামদুলিল্লাহ। আর ছবিগুলোতে দেখা যায়, স্ত্রীকে নিয়ে কোনো এক রেস্তোরাঁয় বসে আছেন তিনি। ছবিতে অনেকেই ইতিবাচক মন্তব্য করলেও, বাদ যায়নি নেতিবাচক কথা। এতে হতাশ ও লজ্জিত সিয়াম।

এসব দেখে বাধ্য হয়েই কমেন্ট বক্সে তিনি লিখেছেন, ‘সত্যি বলতে আমি, আশা করব যখন আপনি আমার পরিবারকে নিয়ে কথা বলবেন তখন আপনাদের মাথায় ‌‌“সম্মান” শব্দটা যেন থাকে। এটা আপনাদের কাছে নূন্যতম চাওয়া। আমি আমার কমেন্টবক্স চেক করি। আমি সত্যিই লজ্জিত কিছু মানুষ নামধারীদের আচরণে।’

তিনি আরও লিখেছেন, ‘আপনারা অবশ্যই আমাকে দোয়া ও ভালোবাসায় রাখবেন। আমার পরিবারের সদ্যদের জন্যও আমি সেটা একইভাবে আশা করি। এটা কি অনেক চাওয়া?’

এদিকে, সিয়াম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বিশ্বসুন্দরী’। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘শান’, ‘অপারেশন সুন্দরবন’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘মৃধা বনাম মৃধা’, ‘স্বপ্নবাজী’ সিনেমাগুলো। এছাড়াও তার হাতে আছে ‘ইত্তেফাক’, ‘দামাল’, ‘বঙ্গবন্ধু’, ‘বায়োপিক’র মতো আলোচিত সিনেমার কাজ।

সম্পর্কিত খবর