শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

গফরগাঁওয়ে নির্মাণ হবে আরো ১৬টি কমিউনিটি ক্লিনিক

 

ময়মনসিংহের গফরগাঁওয়ের বিভিন্ন গ্রামে আরো ১৬টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ প্রক্রিয়া চলমান রয়েছে। এতে প্রত্যন্ত গ্রামাঞ্চলের হাজারো মানুষ বিনামূল্যে সরকারি স্বাস্থ্য সেবা পাবেন। ইতিমধ্যে স্থানীয় জমি দাতাদের কাছ থেকে প্রতিটি ক্লিনিকের জন্য ৮ শতাংশ জমি প্রাপ্তি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ প্রস্তাবনা প্রেরণ করেছেন। কর্তৃপক্ষের অনুমোদন ও বরাদ্দ পেলেই ক্লিনিকগুলোর নির্মাণ কাজ শুরু হবে।

জানা যায়, উপজেলার ১৫টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ৫০টি কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবাদান কার্যক্রম চালু আছে। আরো ১৬টি গ্রামে কমিউনিটি ক্লিনিক নির্মাণ প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রামগুলো হলো-গফরগাঁও থানার সালটিয়া ইউনিয়নের রৌহা, চরআলগী ইউনিয়নের চর কামারিয়া ও নয়াপাড়া, বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি ও লক্ষণপুর, গফরগাঁও ইউনিয়নের হাতিখলা, পাগলা থানার লংগাইর ইউনিয়নের ফরিদপুর, টাঙ্গাব ইউনিয়নের বারইহাটি বটতলা, পাচাহার, বাঘের বাজার ও বাশিয়া, নিগুয়ারী ইউনিয়নের দর্গাভিটা ও নিগুয়ারী, পাইথল ইউনিয়নের গুবরী, দত্তেরবাজার ইউনিয়নের নতুন বাজার ও বারইগাঁও গ্রাম। এ ছাড়া রাওনা ইউনিয়নের চংবিড়ই ও বারবাড়িয়া ইউনিয়নের উত্তন্নপাড়া গ্রামে আরো দুটি ক্লিনিক নির্মাণ কাজ সমাপ্তির পথে। ক্লিনিকগুলো চালু হলে প্রত্যন্ত অঞ্চলের হাজারো অসহায় মানুষ বিনামূল্যে সরকারি স্বাস্থ্যসেবার আওতায় আসবেন।

গফরগাঁও আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের প্রভাষক গোলাম মোহাম্মদ ফারুকী বলেন, সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের উদ্যোগে ও প্রচেষ্টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যসেবা তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে সারা দেশে গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিক নির্মাণ করেছেন। এতে অবহেলিত অসহায় দরিদ্র মানুষ বিনামূল্যে সরকারি স্বাস্থ্যসেবা পাচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল মহোদয়ের এই উদ্যোগ বাস্তবায়ন হলে গফরগাঁওয়ের স্বাস্থ্যসেবার চিত্র পাল্টে যাবে। স্থানীয় দাতাদের কাছ থেকে প্রতিটি ক্লিনিকের জন্য ৮ শতাংশ করে জমি প্রাপ্তি নিশ্চিত হয়ে প্রস্তাবনা প্রেরণ করা হয়েছে। আশা করি দ্রুতই কাজ অগ্রসর হবে।

সম্পর্কিত খবর