শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

দেবরের বিরুদ্ধে ভাবীর ধর্ষণ মামলা, সাক্ষী আসামির বাবা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় দেবরের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ রকম ঘটনাটি ঘটেছে উপজেলার রূপাপাত ইউনিয়নের সূর্যোগ গ্রামে। রবিবার দিবাগত রাতে গৃহবধূ নিজেই বাদী হয়ে থানায় মামলাটি করেন। পুলিশ রাতেই মামলার একমাত্র আসামি মো. রাজন ফকিরকে (২৪) গ্রেপ্তার করেছে।

আজ সোমবার ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ঘটনার শিকার গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

থানা ও এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার রাতের খাবার খেয়ে তিন সন্তানকে নিয়ে নিজেদের টিনের ছাপড়া ঘরে ঘুমিয়ে পড়েন ওই গৃহবধূ। তার স্বামীও পরিবারের সদস্যদের সাথে খাওয়া দাওয়া শেষ করে পাশের একটি মাজারে গানের অনুষ্ঠান শুনতে যান। রাত আনুমানিক একটার দিকে গৃহবধূর আপন দেবর মো. রাজন ফকির ঘরে ঢুকে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন। ভোর রাতে গৃহবধূর স্বামী বাড়িতে ফিরে স্ত্রীকে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। কিছুটা সুস্থ করে তোলার পর এক পর্যায়ে গৃহবধূ তার স্বামীকে ধর্ষণের কথা জানান। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত রাজনের বাবা ও ভুক্তভোগী গৃহবধূর শ্বশুরকে স্বাক্ষী রাখা হয়েছে। অভিযুক্ত রাজন ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি সম্প্রতি ছুটিতে গ্রামের বাড়ি এসেছিলেন।

মামলা ও আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ পরিদর্শক মো. আব্দুর রহমান জানান, মামলার একমাত্র আসামি গৃহবধূর দেবর মো. রাজনকে মামলার পরপরই নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। সোমবার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর