শিরোনাম
icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী
down of head

বিমানবন্দরে নগ্ন মদ্যপ মহিলা! ছবি দেখে তাজ্জব নেটদুনিয়া

ভোরবেলা আমেরিকার ডেনভার বিমানবন্দরে তুমুল হইচই। এয়ারপোর্টের ভিতরে নগ্ন হয়ে ঘুরে বেড়ালেন মদ্যপ মহিলা। দেখেই চমকে ওঠেন নিত্যযাত্রীরা। খবর পেয়ে ছুটে আসেন নিরাপত্তারক্ষীরা। চাদর দিয়ে ঢেকে হাসপাতালে পাঠানো হয় মহিলাকে।

আমেরিকার ব্যস্ত বিমানবন্দরগুলির মধ্যে অন্যতম ডেনভার (Denver International Airport)। প্রতিদিন প্রচুর মানুষ যাতায়াত করেন সেখান থেকে। করোনা (Coronavirus) পরিস্থিতিতেও যাত্রীদের সংখ্যা তেমন কমেনি। কারও গন্তব্য দেশের ভিতরে, কারও আবার দেশের বাইরে। এমনিতে ভোরবেলা বিমানবন্দরে অন্দরে তেমন ভিড় থাকে না, তবে ফ্লাইট ধরার অপেক্ষায় অনেক যাত্রীই থাকেন। থাকেন বিমানবন্দরের কর্মীরা।

আচমকা ভোর পাঁচটা নাগাদ যাত্রীদের মধ্যে কয়েকজন দেখতে পান একজন মধ্যবয়স্ক মহিলা নগ্ন হয়ে বিমানবন্দরে ঘুরে বেড়াচ্ছেন। শরীরে সূতো পর্যন্ত নেই। দিব্যি হাসিমুখে ঘুরে বেড়াচ্ছিলেন মহিলা। অথচ তাঁকে দেখে অনেকেই চিৎকার করে ওঠেন। তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে ঘুরে বেড়াচ্ছিলেন মার্কিন নাগরিক।

খবর পেয়েই ছুটে আসেন বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা। চাদর দিয়ে মহিলার শরীর ঢেকে দেওয়ার চেষ্টা করেন তাঁরা। কিন্তু তখনও মহিলার কোনও হেলদোল ছিল না। উলটে পুলিশকর্মীদের স্বাগত জানাচ্ছিলেন তিনি। জানতে চাইছিলেন, তাঁরা সকলে কেমন আছেন।

সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে মহিলার ছবি ও ভিডিও। যদিও এখন ভিডিওগুলি আর নেই, তবে স্ক্রিনশটগুলি রয়ে গিয়েছে। মহিলার পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, মহিলার মানসিক সমস্যা রয়েছে, তার উপরে মদ্যপ অবস্থায় ছিলেন, সেই কারণেই এই অবস্থা হয়েছিল। শারীরিক কোনও সমস্যা রয়েছে কিনা, তা পরীক্ষার জন্য বিমানবন্দর থেকেই মহিলাকে হাসপাতালে পাঠানো হয়েছিল। শোনা যায়, পরীক্ষায় মহিলার কোনও শারীরিক সমস্যা দেখা যায়নি। আপাতত মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সম্পর্কিত খবর