শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ধর্ষণ নিয়ে আপত্তিকর মন্তব্য, ক্ষমা চাইলেন ভূমি

ট্রেলার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই বিতর্কে জড়িয়েছে কার্তিক আরিয়ান অভিনীত পতি পত্নী অওর উয়ো। এই ছবিতে কার্তিক অভিনীত চরিত্রটির নাম চিন্টু ত্যাগি। ট্রেলারেই এই চরিত্রের মুখে এমন একটি সংলাপ রয়েছে, যার বিরুদ্ধে সরব হয়েছেন নেটিজেনরা।

ট্রেলারে দেখা যাচ্ছে, চিন্টু তার বন্ধুকে বলছে বিবাহিত হয়েও তার জীবনে যৌনতার অভাব। তখনই চিন্টু ত্যাগি বলছে, স্ত্রীর থেকে যৌনতা চাইলে ভিখারী। স্ত্রীর যৌনতায় সাড়া না দিলে অত্যাচারী। আর কোনও ভাবে অন্য জায়গা থেকে যৌনতা জোগাড় করে নিলে তখন বলাৎকারী।

এই সংলাপই বিতর্ক তৈরি করে নেট দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। ছবিতে কার্তিক অভিনীত চরিত্রটির স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন ভূমি পেডনেকর। ভূমি এই বিতর্কে অবশেষে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। এমনকী, তিনি ঘটনার জন্য ক্ষমাপ্রার্থীও হয়েছেন।

এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মের প্রতিবেদনের কাছে ভূমি এই প্রসঙ্গে জানিয়েছেন, আমরা যদি কারও ভাবাবেগে আঘাত করি থাকি তাহলে তার জন্য দুঃখিত। আমাদের উদ্দেশ্য এমন ছিল না। পতি, পত্মী অওর উয়ো ছবির সঙ্গে যুক্ত কেউই এই ধরনের ভাবনা চিন্তা পোষণ করেন না।

এই ছবির পরিচালক আজিজ মুদাসসর সম্পর্কেও ভূমি মন্তব্য করেন। মুদাসসর সব সময়ে মহিলাদের সম্মান দিয়ে এসেছেন। আমার ছবিগুলিতে সব সময়েই মহিলা হিসেবে আমি যা অনুভব করি, তা নির্দ্বিধায় প্রকাশ করি। লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে আমরা কাজ করি। তাই যা লিঙ্গ বৈষম্য বাড়ায় সেই কাজ আমি কখনওই করব না। আমি বহু ছবিকে না বলেছি বড় অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব পাওয়ার পরেও। সেই ছবিগুলি হিটও করেছে।

১৯৭৮ সালের ছবি পতি, পত্নী অওর উয়ো ছবিকেই নতুন করে তৈরি করা হচ্ছে। এই ছবিতে কার্তিক আর ভূমি ছাড়াও রয়েছেন অনন্যা পাণ্ডে।

সম্পর্কিত খবর