বীকন ফার্মার স্পন্সর পরিচালকের শেয়ার প্রাপ্তির ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসির এক স্পন্সর পরিচালক শেয়ার প্রাপ্তির ঘোষণা দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির স্পন্সর পরিচালক নূরুন্নাহার করিম তার ভাই ও কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার সোহেল আলমের কাছ থেকে উপহার হিসেবে ৮ লাখ ১৬ হাজার ৩৭০টি শেয়ার গ্রহণ করবেন।
আগামী ১৯ নভেম্বর ২০২৬ তারিখ থেকে পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে এ শেয়ার হস্তান্তর সম্পন্ন হবে।
