শিরোনাম
icon সশস্ত্র বাহিনী দিবস জাতীয় গৌরবের দিন: অর্থমন্ত্রী icon পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন icon বৈশাখী টিভিতে উত্তেজনা, পুলিশ হেফাজতে ডিএমডি icon আশুলিয়ায় ৮০ কারখানায় ছুটি ঘোষণা icon ডিআরইউর দুই সদস্যের বীমা দাবী দিয়েছে ন্যাশনাল লাইফ icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১৬৭৪ icon জাতীয় এসএমই মেলা শুরু রোববার, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান icon ৯৭ পয়েন্টে বিশ্ব রেকর্ড আদজি ট্রিমসের icon ডিএসইতে এক সপ্তাহে পিই রেশিও কমেছে ২ শতাংশ icon ডিএসইর বাজার মূলধন বাড়লো ৩ হাজার ৪৫২ কোটি টাকা icon গঙ্গা পানি চুক্তির বৈঠকে যোগ দিতে ঢাকায় ভারতীয় দল icon শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা icon সোনিয়া গান্ধীর চরিত্রে মনিকার বদলে কে? icon বৈরী আবহাওয়ায় সবজি ও মাছের দাম ঊর্ধ্বমুখী icon ৫ মাস পর খুলল পাগলা মসজিদের দানবাক্স, চলছে গণনা icon স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি icon মুরগি-মাছে স্বস্তি, গরু-খাসির দামে ভিন্নতা icon দেশে লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ icon টানা বৃষ্টিতে বাড়ছে সবজির দাম icon সাদ-মুসার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মহসিন গ্রেপ্তার icon প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ icon বিসিকের ৩ কোটি টাকার প্লট দুর্নীতি, ফাঁসলেন ৫ আমলা icon পাঁচ ধাপে ইউপি ভোটের তালিকা চূড়ান্ত করলো ইসি, শুরু ২১ জানুয়ারি icon এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ icon বাণিজ্য ও বিনিয়োগে নিয়ন্ত্রক বাধা কমাতে যুক্তরাষ্ট্রের আহ্বান
down of head

আশুলিয়ায় ৮০ কারখানায় ছুটি ঘোষণা

সাভারের আশুলিয়ায় অন্তত ৮০টি তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা কার্ড পাঞ্চ (হাজিরা) করেও উৎপাদন কাজে অংশ নেননি। পরে ওই কারখানাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এ ছাড়া ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকরা জড়ো হয়ে আন্দোলনের চেষ্টা করলে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) সকালে আশুলিয়ার নিশ্চিতপুর, নরসিংহপুর ও কাঠগড়া এলাকায় এসব ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকার হা-মীম ও শারমিন গ্রুপের কারখানায় শ্রমিকদের সকাল ৮টার পরিবর্তে ৭টায় কাজে উপস্থিত হতে বলা হয়। সময় পরিবর্তনের প্রতিবাদে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে হাজিরা দিয়েই বেরিয়ে আসেন। এর জের ধরে এবং চলমান ন্যূনতম মজুরি বৃদ্ধির আন্দোলনের অংশ হিসেবে আশপাশের আরও বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মবিরতি শুরু করলে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।

এদিন সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকায় পোশাক শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ ও আন্দোলনের চেষ্টা চালান। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। তবে সাভার ও আশুলিয়ার অধিকাংশ কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, অধিকাংশ পোশাক কারখানায় স্বাভাবিক ও শান্তিপূর্ণভাবে উৎপাদন কাজ চলছে। তবে কাঠগড়া এলাকায় শ্রমিকরা আন্দোলনের চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মোট ৮০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ শ্রম আইনের ১৩ (১) ধারায় (কাজ নেই, বেতন নেই ভিত্তিতে) ১১টি পোশাক কারখানা বন্ধ রাখা হয়েছে।

সম্পর্কিত খবর