শিরোনাম
icon বে-লিজিংয়ের চেয়ারম্যান পুনর্নির্বাচিত ফাতেমা জহির icon ১৬ দিনে রেমিট্যান্স ২৪ হাজার ৩৫৩ কোটি টাকা icon ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে নতুন মজুরি: বোর্ড চেয়ারম্যান icon এডিবির সহায়তায় ১ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প icon ৩ বছর পর ভুল স্বীকার করল আইডিআরএ! icon সংসদ সদস্য পদ ছাড়লেন ওসমান ফারুক icon জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon রিং সাইনে কোম্পানি সচিব নিয়োগ icon ১৮ কোম্পানির বুধবার লেনদেন চালু icon লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা icon বিজনেস কনফারেন্স ও পুরস্কার বিতরণ মার্কেন্টাইল লাইফের icon ব্যাংক এশিয়ায় ভারপ্রাপ্ত কোম্পানি সচিবকে স্থায়ী নিয়োগ icon সূচকের উত্থানে লেনদেন ৯৩৯ কোটি টাকা icon অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্য উপদেষ্টার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৪৭৩ কোটি টাকার icon অবরুদ্ধ চেয়ারম্যান, চেয়ারের পেছনে লুকালেন সিইও! icon স্থগিত মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর icon লভ্যাংশ দেবে না ইনটেক icon লভ্যাংশ দেবে না মেট্রো স্পিনিং icon ইউরোপের বাজারে রেনাটার ওষুধ বাজারজাত শুরু icon সম্মিলিত ইসলামী ব্যাংকের মানবসম্পদ কর্মকর্তা মনজুরুল আলম icon ২৬ কারখানা অনির্দিষ্টকালের বন্ধ, ৫টিতে ছুটি ঘোষণা icon সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার icon রপ্তানিকারকদের সাইবার নিরাপত্তার নির্দেশনা icon হজ নিবন্ধনে সময় ৭ দিন
down of head

সূচকের উত্থানে লেনদেন ৯৩৯ কোটি টাকা

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪৬টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৮ দশমিক ৫১ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪৯১ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ১০৭৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ০১ পয়েন্ট বেড়ে ২০৮৩ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৯৩৯ কোটি ৭ লক্ষ ১৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৯৮ কোটি ৭৩ লক্ষ ৮১ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৬৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৪৬টি কোম্পানির, বিপরীতে ৭৫টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

সম্পর্কিত খবর