শিরোনাম
icon বিসিএসএ কোটা জালিয়াতি: আইডিআরএ পরিচালক ওএসডি icon ১২ কেজি এলপিজির দাম ২২৩ টাকা বৃদ্ধি icon তরুণদের ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু icon ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা icon স্বর্ণের দামে বড় লাফ icon গুলশানে গোল্ড কিনেনের প্রথম সেন্টার উদ্বোধন icon ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, ভর্তি ১৯৭০ icon ৫ নভেম্বর শুরু হচ্ছে ৩০তম ইউএস ট্রেড শো icon দর বৃদ্ধির শীর্ষে সিলভা ফার্মাসিউটিক্যালস icon লেনদেনের শীর্ষে ইভেন্স টেক্সটাইল icon আজও সূচক ও লেনদেনের পতন icon কোটি কোটি টাকা লুট সোনার বাংলায়, কারাগারে খালেক icon রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা রাখার দাবি ব্যবসায়ীদের icon নামসর্বস্ব আমদানি-রপ্তানিতে ১০২ কোটি টাকা ফাঁকি icon ইসলামী ইন্স্যুরেন্সের পর্ষদে আইডিআরএর পর্যবেক্ষক নিয়োগ icon হাওয়েল টেক্সটাইলের বোর্ড সভা ৫ নভেম্বর icon নাহি অ্যালুমিনিয়ামের বোর্ড সভা ৪ নভেম্বর icon পাওয়ার গ্রীডের বোর্ড সভা ৮ নভেম্বর icon ডরিন পাওয়ারের বোর্ড সভা ৫ নভেম্বর icon ডেসকোর বোর্ড সভা ৫ নভেম্বর icon মিশ্র সূচকে এক ঘণ্টায় লেনদেন ১২৮ কোটি টাকা icon বাড়লো সোনার দাম icon তাপপ্রবাহে বছরে ক্ষতি ১৭.৫ বিলিয়ন ডলার icon পেঁয়াজের উৎপাদন বেড়েছে, কমেছে আলু-গম icon কিউআর কোডে সরাসরি টাকা পাঠানোর সুযোগ
down of head

ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (জেবিএবি) ২৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক ২৭১ সদস্যের নতুন এ কমিটি অনুমোদন করেন। সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১৫ আগস্ট রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে জেবিএবির দিনব্যাপী কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়। সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছিলেন ব্যাংকাররা। সেখানে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সংগঠনটির নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। এ নির্বাচনে ব্যাংকারদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং সাধারণ সম্পাদক নিবার্চিত হন শাহ জাহান।

২৭১ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন- মো. ইদ্রিস মিয়া, সহসভাপতি কামরুজ্জামান ইমরান, সিনিয়র যুগ্ম সম্পাদক মাইনুদ্দিন ভূঁইয়া শিমুল এবং সাংগঠনিক সম্পাদক মো. আতিকুল ইসলাম মানিক।

এই পূর্ণাঙ্গ কমিটি দেশের ব্যাংকিং খাতের পেশাজীবীদের অধিকার রক্ষা, স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে জানান নবনির্বাচিত সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক ও সাধারণ সম্পাদক শাহ জাহান।

তারা বলেন, ব্যাংকারদের স্বার্থ রক্ষা এবং সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ

সম্পর্কিত খবর