শিরোনাম
icon যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান মাহমুদুল হক icon ডিএসইতে ব্যাংক খাতের দাপট, দর বেড়েছে ১৫ কোম্পানির icon ইউরোপে নতুন শুল্ক, চাপে চীনা ই-কমার্স icon মজুরি বোর্ড গঠনের ঘোষণা, আন্দোলন নয় icon বাজার মূলধন কমেছে ৭ হাজার কোটি টাকা icon ঢাকায় বাস রুটে বড় পরিবর্তন icon মালয়েশিয়াগামীদের মেডিকেল ফি ৮ হাজার icon ২০৩০ পর্যন্ত কর অব্যাহতি চায় ডিবিএ icon কোন বোর্ডে পাসের হার কত? icon সোনার দামে বড় পতন icon এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ icon কৃষিঋণ মওকুফে চাঙা গ্রামীণ অর্থনীতি icon এইচএসসির ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে icon সংঘাত দীর্ঘ হলে বাড়বে মূল্যস্ফীতি icon কমলা শাড়িতে মোহনীয় পরীমনি icon ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ১,২৬২ icon বাংলাদেশ-জাপান সহযোগিতা বাড়ানোর আলোচনা icon পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু icon রূপপুরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু icon কমলো সোনার দাম icon এলডিসি উত্তরণে সময় বাড়ল ৩ বছর icon শীতের সবজি বাজারে, বিপাকে ক্রেতারা icon নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ
down of head

যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান মাহমুদুল হক

মো. মাহমুদুল হক ২৮ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত ব্যাংকের ৪৮৬তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে যমুনা ব্যাংক পিএলসি.-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এই দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। এর আগে, তিনি ২০১২ সালে ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

মাহমুদুল হক, যমুনা ব্যাংক পিএলসি.-এর অন্যতম স্পন্সর পরিচালক। তার এই নির্বাচন ব্যাংকের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তার নেতৃত্বের প্রতি অব্যাহত আস্থা, আর্থিক খাত সম্পর্কে তার সুস্পষ্ট ধারণা এবং বাংলাদেশের শিল্প ও ব্যবসায়িক খাতে তার দীর্ঘদিনের সফল অভিজ্ঞতার প্রতিফলন।

জনাব হক বাংলাদেশের ব্যবসায়িক খাতে প্রায় চার দশকের অভিজ্ঞতা সম্পন্ন একজন উদ্যোক্তা হিসেবে তার কার্যক্রম বস্ত্র ও তৈরি পোশাকশিল্প, বিদ্যুৎ উৎপাদন, ব্যাংকিং, শিক্ষা এবং আবাসনসহ বিভিন্ন খাতে বিস্তৃত। ১৯৯৪ সালে তিনি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড প্রতিষ্ঠা করেন, প্রতিষ্ঠানটি বাংলাদেশের উভয় স্টক এক্সচেঞ্জ-এ তালিকাভুক্ত। তার প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বে আনলিমা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সমূহ সফলভাবে পরিচালিত হচ্ছে।

ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি মাহমুদুল হক করপোরেট সামাজিক দায়বদ্ধতা এবং আর্থ-সামাজিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। বিভিন্ন সামাজিক সংগঠন ও দাতব্য কার্যক্রমের মাধ্যমে তিনি আনলিমা গ্রুপের অভ্যন্তরে এবং এর বাইরেও সমাজের উন্নয়নে অবদান রেখে চলেছেন। তিনি খুবই ভ্রমণপিপাসু এবং পৃথিবীর প্রায় অধিকাংশ দেশ ঘুরে বেড়িয়েছেন।

মাহমুদুল হক চট্টগ্রাম জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত, তার স্ত্রী হুব্বুন নাহার হক যমুনা ব্যাংকের একজন স্পন্সর শেয়ারহোল্ডার। তিনি দুই সন্তান, এক কন্যা ও এক পুত্রের গর্বিত পিতা, যারা দুজনেই নিজ নিজ কর্মজীবনে সফলভাবে প্রতিষ্ঠিত হয়েছেন।

সম্পর্কিত খবর