গুলশানে গোল্ড কিনেনের প্রথম সেন্টার উদ্বোধন
রাজধানীর গুলশানে উদ্বোধন করা হয়েছে স্বর্ণ কেনাবেচা ও সঞ্চয়বিষয়ক প্ল্যাটফর্ম ‘গোল্ড কিনেন’-এর প্রথম এক্সপেরিয়েন্স সেন্টার। এর মাধ্যমে গ্রাহকরা এখন সরাসরি ২২ ক্যারেট হলমার্কড ও সার্টিফায়েড গোল্ড বার এবং কয়েন দেখে কেনার সুযোগ পাবেন।
সোমবার (২ নভেম্বর) গুলশান অ্যাভিনিউয়ের এলিগ্যান্ট স্কয়ার ভবনে-এ এক্সপেরিয়েন্স সেন্টারটির উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, সেন্টারটিতে ০.৫, ১, ২, ৫ ও ১০ গ্রামের গোল্ড বার এবং ২ ও ৪ গ্রামের গোল্ড কয়েন সংগ্রহের ব্যবস্থা রয়েছে। গ্রাহকরা সরাসরি এসব স্বর্ণের পণ্য দেখে পছন্দ অনুযায়ী কেনাকাটা করতে পারবেন। পাশাপাশি গোল্ড কিনেন অ্যাপের মাধ্যমে স্বর্ণ কেনা, বিক্রি ও সঞ্চয়ের সুবিধাও পাবেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, প্রযুক্তির মাধ্যমে স্বর্ণ কেনা ও সঞ্চয়কে সাধারণ মানুষের জন্য আরও সহজ, নিরাপদ ও সুবিধাজনক করাই তাদের লক্ষ্য। নতুন এক্সপেরিয়েন্স সেন্টারের মাধ্যমে গ্রাহকরা সরাসরি পণ্য দেখার পাশাপাশি তাৎক্ষণিকভাবে কেনাকাটা করতে পারবেন।
২০২২ সালে যাত্রা শুরু করে গোল্ড কিনেন। প্রতিষ্ঠানটির দাবি, তাদের অ্যাপের মাধ্যমে গ্রাহকরা ৫০০ টাকা থেকে শুরু করে ২২ ক্যারেট হলমার্কড ও সার্টিফায়েড স্বর্ণ কেনা ও সঞ্চয় করতে পারেন। গ্রাহকদের কেনা স্বর্ণ ব্যাংকমানের নিরাপত্তাব্যবস্থায় সংরক্ষণ করা হয়। প্রয়োজনে যেকোনো সময় তা বিক্রির সুযোগ রয়েছে। এ ছাড়া ঢাকায় নির্দিষ্ট এলাকায় হোম ডেলিভারি এবং দেশব্যাপী ৬৫০টির বেশি পিকআপ পয়েন্ট থেকে গোল্ড বার বা কয়েন সংগ্রহের সুবিধা রয়েছে।
আয়োজকরা বলেন, আমাদের লক্ষ্য ছিল প্রযুক্তির মাধ্যমে গোল্ড ক্রয় ও সঞ্চয়কে মানুষের জন্য সহজ, নিরাপদ ও সুবিধাজনক করে তোলা। এই এক্সপেরিয়েন্স সেন্টারের মাধ্যমে গ্রাহকরা এখন আমাদের পণ্য সরাসরি দেখতে, জানতে এবং তাৎক্ষণিকভাবে ক্রয় করতে পারবেন। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ গ্রাহকদের আস্থা আরও দৃঢ় করবে এবং তাদের গোল্ড সঞ্চয়ের যাত্রাকে আরও বাস্তব ও আনন্দদায়ক করে তুলবে।
প্রযুক্তি, স্বচ্ছতা ও সুবিধাকে একত্র করে স্বর্ণ কেনাবেচা এবং সঞ্চয়ের অভিজ্ঞতাকে আরও সহজ করাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য বলেও জানানো হয়েছে।



