শিরোনাম
icon তরুণদের ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু icon ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা icon স্বর্ণের দামে বড় লাফ icon গুলশানে গোল্ড কিনেনের প্রথম সেন্টার উদ্বোধন icon ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, ভর্তি ১৯৭০ icon ৫ নভেম্বর শুরু হচ্ছে ৩০তম ইউএস ট্রেড শো icon দর বৃদ্ধির শীর্ষে সিলভা ফার্মাসিউটিক্যালস icon লেনদেনের শীর্ষে ইভেন্স টেক্সটাইল icon আজও সূচক ও লেনদেনের পতন icon কোটি কোটি টাকা লুট সোনার বাংলায়, কারাগারে খালেক icon রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা রাখার দাবি ব্যবসায়ীদের icon নামসর্বস্ব আমদানি-রপ্তানিতে ১০২ কোটি টাকা ফাঁকি icon ইসলামী ইন্স্যুরেন্সের পর্ষদে আইডিআরএর পর্যবেক্ষক নিয়োগ icon হাওয়েল টেক্সটাইলের বোর্ড সভা ৫ নভেম্বর icon নাহি অ্যালুমিনিয়ামের বোর্ড সভা ৪ নভেম্বর icon পাওয়ার গ্রীডের বোর্ড সভা ৮ নভেম্বর icon ডরিন পাওয়ারের বোর্ড সভা ৫ নভেম্বর icon ডেসকোর বোর্ড সভা ৫ নভেম্বর icon মিশ্র সূচকে এক ঘণ্টায় লেনদেন ১২৮ কোটি টাকা icon বাড়লো সোনার দাম icon তাপপ্রবাহে বছরে ক্ষতি ১৭.৫ বিলিয়ন ডলার icon পেঁয়াজের উৎপাদন বেড়েছে, কমেছে আলু-গম icon কিউআর কোডে সরাসরি টাকা পাঠানোর সুযোগ icon টানা তিন মাস পোশাক রপ্তানি বাড়লো icon প্রাইজ বন্ডে মিলল ৬ লাখ টাকার বিজয়ী
down of head

স্বর্ণের দামে বড় লাফ

আগের সেশনে এক বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর সোমবার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের দাম। তেলের দরপতনে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমায় স্বর্ণের বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। পাশাপাশি চলতি সপ্তাহের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন এবং এর সম্ভাব্য অর্থনৈতিক ও রাজস্বনীতিগত প্রভাবের দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা।

সোমবার বাংলাদেশ সময় বিকাল ৪টার দিকে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে ৩ হাজার ৯০০ ডলার ১৪ সেন্টে দাঁড়ায়। এর আগে শুক্রবার দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। অন্যদিকে ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার মূল্য ০ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৯০৯ ডলার ২০ সেন্ট হয়েছে।

বিশ্লেষকদের মতে, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারে বড় দরপতনের কারণে শুক্রবার বিনিয়োগকারীদের মধ্যে নগদ অর্থ ধরে রাখার প্রবণতা তৈরি হয়। লোকসান সামাল দিতে তারা স্বর্ণের মতো নিরাপদ সম্পদও বিক্রি করতে বাধ্য হন।

স্বাধীন আর্থিক বাজার বিশ্লেষক নিকোস জাবোরাস বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা নিয়ে আশাবাদ এবং এআই খাতের প্রবৃদ্ধি নিয়ে নতুন উদ্বেগের কারণে ফেডারেল রিজার্ভকে সুদের হার আরও কতটা বাড়াতে হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে স্বর্ণের দাম ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছে। তবে এই ঊর্ধ্বমুখী প্রবণতা বেশিদিন স্থায়ী নাও হতে পারে।

সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩ শতাংশের বেশি কমেছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ বন্ধে সমঝোতার লক্ষ্যে ইরান ও কাতারের কর্মকর্তাদের টানা তৃতীয় দিনের আলোচনার পর তেলের বাজারে এ দরপতন দেখা যায়।

তেলের দাম কমলে মূল্যস্ফীতির চাপ কিছুটা প্রশমিত হয়। এতে দীর্ঘ সময় সুদের হার উচ্চ পর্যায়ে থাকার আশঙ্কাও কমে। আর সুদবিহীন সম্পদ হওয়ায় স্বর্ণ ধরে রাখার সুযোগব্যয় কমলে এ ধাতুর চাহিদা বাড়তে পারে।

এদিকে আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। এ নির্বাচনের ফলাফল দেশটির রাজস্বনীতি ও সামগ্রিক বাজার পরিস্থিতিতে কী প্রভাব ফেলতে পারে, তা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন বিনিয়োগকারীরা।

নিকোস জাবোরাস বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতে পরিবর্তনের সম্ভাবনা থাকায় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে বাজারে সতর্কতা দেখা যেতে পারে। পাশাপাশি প্রযুক্তি খাতের শেয়ারে দরপতনের কারণে বিনিয়োগকারীরা অন্য খাতের লোকসান সামাল দিতে স্বর্ণ বিক্রি করতে বাধ্য হয়েছিলেন। এ প্রবণতা অব্যাহত থাকলে স্বর্ণের দামের ওপর চাপ তৈরি হতে পারে।

অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও সোমবার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। স্পট মার্কেটে রুপার দাম ২ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫০ ডলার ৩৫ সেন্টে দাঁড়িয়েছে। শুক্রবার ১১ মাসের মধ্যে প্রথমবারের মতো রুপার দাম ৫০ ডলারের নিচে নেমে গিয়েছিল।

এ ছাড়া প্লাটিনামের দাম ০ দশমিক ০১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৪৩১ ডলার ৭ সেন্ট হয়েছে। প্যালাডিয়ামের দাম বেড়েছে ০ দশমিক ৩ শতাংশ, প্রতি আউন্স দাঁড়িয়েছে ৯৭৯ ডলার ২৫ সেন্টে। এর আগে শুক্রবার প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম যথাক্রমে ১৩ ও ১৭ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল।

সম্পর্কিত খবর