ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (জেবিএবি) ২৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক ২৭১ সদস্যের নতুন এ কমিটি অনুমোদন করেন। সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ১৫ আগস্ট রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে জেবিএবির দিনব্যাপী কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়। সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছিলেন ব্যাংকাররা। সেখানে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সংগঠনটির নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। এ নির্বাচনে ব্যাংকারদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং সাধারণ সম্পাদক নিবার্চিত হন শাহ জাহান।
২৭১ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন- মো. ইদ্রিস মিয়া, সহসভাপতি কামরুজ্জামান ইমরান, সিনিয়র যুগ্ম সম্পাদক মাইনুদ্দিন ভূঁইয়া শিমুল এবং সাংগঠনিক সম্পাদক মো. আতিকুল ইসলাম মানিক।
এই পূর্ণাঙ্গ কমিটি দেশের ব্যাংকিং খাতের পেশাজীবীদের অধিকার রক্ষা, স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে জানান নবনির্বাচিত সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক ও সাধারণ সম্পাদক শাহ জাহান।
তারা বলেন, ব্যাংকারদের স্বার্থ রক্ষা এবং সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ



