শিরোনাম
icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী
down of head

‘আবারো ভয় পুঁজিবাজার নিয়ে’

পুঁজিবাজারে পতন দিয়ে শেষ হলো সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার। ১৪ অক্টোবর পতন হয়েছে শেয়ারবাজারে। টানা চার কার্যদিবস পতন হয়েছে শেয়ারবাজারে।  টানা চার দিনের পতনে পুরনো ভয় করছেন বিনিয়োগকারীরা।  বলছেন, এটা অশনি সংকেত।

দীর্ঘদিনের মন্দাভাব কাটিয়ে চাঙ্গাভাব ফিরলেও পুঁজিবাজার নিয়ে আবার ভয় ধরতে শুরু করেছে বিশেষজ্ঞসহ অনেক বিনিয়োগকারীর মনে। আগের মতোই কারসাজিকারীরা সক্রিয় হয়ে উঠছে।

এ রকম পরিস্থিতিতে সাধারণ বিনিয়োগকারীরা যাতে ফের বিপদে না পড়েন সে জন্য তাঁদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।

এদিন শেয়ারবাজারের সব প্রধান প্রধান সূচক কমেছে। একই সাথে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আড়াই মাসের মধ্যে সবচেয়ে কম হয়েছে।

ডিএসইতে আজ এক হাজার ৪৩৩ কোটি ৩৬ লাখ টাকার লেনদেন হয়েছে। ডিএসইতে আজকের লেনদেন দুই মাস ১৬ দিন বা ৫১ কার্যদিবসের মধ্যে সবচেয়ে কম হয়েছে। এর আগে চলতি বছরের ২৮ জুলাই আজকের চেয়ে কম লেনদেন হয়েছিল। ওই দিন লেনদেন হয়েছিল এক হাজার ৩৬০ কোটি টাকার।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫.১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে সাত হাজার ২৪৩.২৬ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৪৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১.৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৫৬৭.৪৩ পয়েন্টে এবং দুই হাজার ৭১৯.১৩ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৪ টির বা ৩০.৩২ শতাংশের, শেয়ার দর কমেছে ২১৯টির বা ৫৮.২৪ শতাংশের এবং ৪৩টির বা ১১.৪৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৬.৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১ হাজার ১১৭.৫৬ পয়েন্টে। সিএসইতে আজ ২৯৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৭টির দর বেড়েছে, কমেছে ১৬৭টির আর ৩০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৪৬ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সম্পর্কিত খবর