শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

মন্দিরে হামলার অভিযোগে কুমিল্লায় আটক ৪৩

কুমিল্লার নানুয়া দিঘীর পাড় পূজা মণ্ডপ পরিদর্শ করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

কুমিল্লা ও চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন এলাকায় মন্দিরে হামলা এবং ভাঙচুরের অভিযোগে ৪৩ জনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার কুমিল্লায় পূজা মণ্ডপ পরিদর্শনের সময় এ তথ্য জানান পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন।

তিনি বলেন, “উসকানি দেওয়ার জন্য ষড়যন্ত্রমূলকভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।  গতকাল সকালে নানুয়া দিঘীর পাড়ের ঘটনায় প্রথম যে ভিডিওটি ফেইসবুকে প্রকাশ পেয়েছে, তাতে খুবই উসকানিমূলকভাবে ধারাবর্ণনা দেওয়া হচ্ছিল।

“পুলিশ ওই ভিডিও পোস্টকারী ফায়েজকে আটক করেছে। ফায়েজের কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে। সেগুলোর যাচাই চলছে।”

ডিআইজি বলেন, “কুমিল্লা ছাড়া আর যেখানে যেখানে হামলার ঘটনা ঘটেছে সব জায়গায় পুলিশ তৎপর রয়েছে। প্রতিটি ঘটনাতেই মামলার প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত মোট ৪৩ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

মণ্ডপ পরিদর্শনে গিয়ে জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন,“দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন একটি চক্র অস্থিতিশীলতা সৃষ্টির প্রয়াস চালিয়ে যাচ্ছে। এটা যে ষড়যন্ত্র তা স্পষ্ট।

সম্পর্কিত খবর