শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

দুরভিসন্ধির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছ্নে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের প্রশাসনকে সাম্প্রদায়িক অপশক্তির উসকানিমূলক তৎপরতা ও ষড়যন্ত্রমূলক দুরভিসন্ধির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। সবাই সতর্ক অবস্থানে থাকবে।

বৃহস্পতিবার রাজধানীর রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, নির্বাচনকে সামনে রেখে অশুভ অপশক্তি, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কুমিল্লাসহ ১০ থেকে ১২টি জায়গায় মন্দিরে ও হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটিয়েছে। শেখ হাসিনার সরকার এসব অপশক্তিকে মাথা তুলতে দেবে না।

‘গুজবে কান দেবেন না। গুজব সৃষ্টি করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চলছে। এসব বিষয়ে সতর্ক থাকতে হবে’, যোগ করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, দেশের উন্নয়নে যাদের গাত্রদাহ, সারা দেশের প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পূজা উদযাপনের কারণে যাদের গাত্রদাহ, তারা দেশকে পিছিয়ে দিতে চায় নানা অপকৌশলে।

সম্পর্কিত খবর