শিরোনাম
down of head

নবাবগঞ্জে পপুলার লাইফের ৩ কোটি টাকার বীমা দাবির চেক হস্তান্তর

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি নবাবগঞ্জ অঞ্চলের গ্রাহকদের ৩ কোটি ১৬ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করেছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) নবাবগঞ্জের তাজমিন কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন মহসিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে বি এম ইউসুফ আলী বলেন, ‘সততা, পরিশ্রম ও পেশাদারিত্ব বজায় রেখে আগামী দিনে গ্রাহক সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে।’

সম্পর্কিত খবর