শিরোনাম
down of head

ডিএসইতে বাজার মূলধন কমলো ১৭২৯ কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৪ থেকে ৮ অক্টোবর ) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ও শরিয়াহ সূচক কমেছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনার সর্বশেষ তথ্য অনুযায়ী, সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৪ হাজার ২০৬ কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে যা ছিল ৬ লাখ ৮৫ হাজার ৯৩৫ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে প্রায় ১ হাজার ৭২৯ কোটি টাকা বা ০ দশমিক ২৫ শতাংশ।

বাজার মূলধনের পাশাপাশি গত সপ্তাহে প্রধান মূল্যসূচক ডিএসইএক্সও ৫৬ দশমিক ০৭ পয়েন্ট বা ১ দশমিক ০১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭৫ দশমিক ৫৮ পয়েন্টে। আগের সপ্তাহ শেষে সূচকটির অবস্থান ছিল ৫ হাজার ৫৩১ দশমিক ৬৫ পয়েন্টে।। আগের সপ্তাহের শেষে এ সূচক ছিল ৫ হাজার ৫৩১ দশমিক ৬৫ পয়েন্টে।

অন্য দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ২ দশমিক ১৩ পয়েন্ট বা ০ দশমিক ১০ শতাংশ বেড়ে ২ হাজার ১০৫ দশমিক ৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে সূচকটির অবস্থান ছিল ২ হাজার ১০৩ দশমিক ৫৫ পয়েন্টে।

ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১৩ দশমিক ২৯ পয়েন্ট বা ১ দশমিক ২১ শতাংশ কমে ১ হাজার ৮৬ দশমিক ৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে সূচকটি ছিল ১ হাজার ১০০.২৬ পয়েন্টে। এ ছাড়া ডিএসইর এসএমই সূচক ডিএসএমইএক্স ২৫ দশমিক ৮ পয়েন্ট বা ২ দশমিক ৫৩ শতাংশ কমে ৯৯২ দশমিক ৬৮ পয়েন্টে নেমেছে।

তবে এর বিপরীতে ডিএসইর ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগভিত্তিক সূচক ডিএসএমইএক্স সপ্তাহজুড়ে ৩ দশমিক ৩২ পয়েন্ট বা ০ দশমিক ৩২ শতাংশ বেড়ে ১ হাজার ৫০ দশমিক ২৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন হয়েছে ৫৫৬ কোটি ৪৬ লাখ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৭০৬ কোটি ১২ লাখ টাকা। সে হিসাবে দৈনিক গড় লেনদেন কমেছে ২১ দশমিক ১৯ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৭৮২ কোটি ৩২ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন ছিল ৩ হাজার ৫৩০ কোটি ৬২ লাখ টাকা। সে হিসাবে মোট লেনদেন কমেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৫টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ২৯০টির ও অপরিবর্তিত ছিল ১৪টির। আর লেনদেন হয়নি ২৬টির। গত সপ্তাহে সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ইসলামী ব্যাংক, ইউসিবি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ার।

সিএসইতে গত সপ্তাহে সার্বিক সূচক সিএএসপিআই ১ শতাংশ কমে ১৪ হাজার ৬৬১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১৪ হাজার ৮৩২ পয়েন্ট। সিএসসিএক্স সূচকটি সপ্তাহের ব্যবধানে প্রায় ১ শতাংশ কমে ৯ হাজার ১৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৯ হাজার ১০১ পয়েন্ট।

সিএসইতে গত সপ্তাহে ৭৫ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আলোচ্য সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া ২৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ২২০টির আর অপরিবর্তিত ছিল ১৪টির শেয়ারদর।

সম্পর্কিত খবর