শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বাংলাদেশ সীমান্তে ক্ষমতা বাড়ল বিএসএফের

বাংলাদেশ ও পাকিস্তানের সীমান্তবর্তী এলাকার তিনটি রাজ্যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অতিরিক্ত ক্ষমতা পাচ্ছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন নিজেদের সীমানার ৫০ কিলোমিটার পর্যন্ত গ্রেপ্তার, তল্লাশি ও জব্দ করার ক্ষমতা পাবেন বিএসএফ কর্মকর্তারা। সীমান্তে এলাকাজুড়ে ড্রোনে করে অস্ত্র আনা–নেওয়ার ঘটনা বেড়ে যাওয়ায় বিএসএফের আওতাধীন এলাকায় ক্ষমতা বাড়ানো হয়েছে বলে ভারতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। রাজ্য তিনটি হলো পশ্চিমবঙ্গ, পাঞ্জাব ও আসাম।

তবে নয়াদিল্লির নতুন এই সিদ্ধান্তে সমালোচনা করে প্রতিবাদ জানিয়েছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আর দিল্লির নতুন সিদ্ধান্তে রাজ্যগুলোর স্বায়ত্তশাসন নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

চরণজিৎ সিং টুইট করে বলেছেন, ‘আন্তর্জাতিক সীমানা বরাবর ৫০ কিলোমিটার এলাকার মধ্যে বিএসএফকে অতিরিক্ত ক্ষমতা দেওয়ার সরকারের একতরফা সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই। এটা স্বায়ত্তশাসনের ওপর সরাসরি আক্রমণ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি আমার অনুরোধ, অবিলম্বে এ অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহার করুন।’
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে ১০টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত অবৈধ কর্মকাণ্ড কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এটা নিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক নানা ইস্যু তৈরি হতে পারে।

পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এটা রাজনৈতিকভাবে খুবই স্পর্শকাতর একটি পদক্ষেপ। বিএসএফের প্রধান কাজ সীমান্ত পাহারা দেওয়া এবং অনুপ্রবেশ ঠেকানো। সাম্প্রতিক নানা ঘটনায় দেখা যাচ্ছে যে তারা সীমানা পাহারা দিতে সক্ষম নয়। তার মতে এতে গ্রেপ্তার ও তল্লাশি নিয়ে স্থানীয় পুলিশ ও গ্রামবাসীদের সঙ্গে বিএসএফের নিয়মিত বিরোধ তৈরি হবে। তিনি বলেন, ‘তাদের দায়িত্ব সীমান্ত ফাঁড়ির আশপাশের এলাকায়। কিন্তু নতুন পাওয়া ক্ষমতার কারণে তারা রাজ্যের কিছু এখতিয়ারের কাজের মধ্যেও বাগড়া দিতে পারে।

তবে বিএসএফের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘যদি আমাদের কাছে কোনো ব্যাপারে কোনো অপরাধের তথ্য থাকে, তাহলে স্থানীয় পুলিশের জন্য অপেক্ষা করতে হবে না। আমরা দ্রুতই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারব।’

নতুন নির্দেশনা অনুযায়ী বিএসএফ কর্মকর্তারা পশ্চিমবঙ্গ, পাঞ্জাব ও আসামে গ্রেপ্তার ও তল্লাশি অভিযান চালাতে পারবেন। এসব অভিযান চালাতে কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (সিআরপিসি), পাসপোর্ট আইন এবং ভারতে প্রবেশের আইন প্রয়োগ করতে পারবে বিএসএফ। এসব রাজ্যে ভারত-পাকিস্তান এবং ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত থেকে ৫০ কিলোমিটার ভেতরে পর্যন্ত অভিযান চালাতে পারবে তারা। আগে এই আওতা ছিল ১৫ কিলোমিটার পর্যন্ত। এর পাশাপাশি বিএসএফ নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, মনিপুর ও লাদাখে তল্লাশি ও গ্রেপ্তার অভিযান চালাতে পারবে।

গুজরাট রাজ্যের সীমান্তে বিএসএফ ক্ষমতা আবার কমানো হয়েছে। রাজ্যর ভেতরে তল্লাশি ও গ্রেপ্তারের ক্ষমতা এখন ৫০ কিলোমিটারের নামিয়ে আনা হয়েছে। আগে সেটা ছিল ৮০ কিলোমিটার। আর রাজস্থানে ৫০ কিলোমিটারই আছে।

সম্পর্কিত খবর