শিরোনাম
ডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
down of head

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬৫ জন

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৭৩টি মামলা দায়ের করা হয়েছে। বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২১ জন, লালবাগ বিভাগ ৫৫ জন, ওয়ারী বিভাগ ৫৯ জন, মতিঝিল বিভাগ ৭৫ জন, তেজগাঁও বিভাগ ৬০ জন, মিরপুর বিভাগ ১১৪ জন, গুলশান বিভাগ ২৯ জন, উত্তরা বিভাগ ৪২ জন ও গোয়েন্দা বিভাগ ১০ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি, ৪টি ছুড়ি, ১টি স্টিলের কাটার, ২৪৮৪ পিস ইয়াবা, ২ কেজি ৩৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সম্পর্কিত খবর