শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

পূজামণ্ডপে নাচলেন ফেরদৌস

একসময় নারায়ণগঞ্জে ছিলেন চিত্রনায়ক ফেরদৌস। থাকতেন নগরীর কলেজ রোডের একটি বাসায়। এক বছর নারায়ণগঞ্জ হাইস্কুলে পড়েছেন। সেই নারায়ণগঞ্জে এসে অনেকটাই স্মৃতিকাতর হয়ে পড়েছিলেন তিনি।

সেখানে পূজামণ্ডপ পরিদর্শনের সময় গানের তালে নৃত্যশিল্পীদের সঙ্গে নেচে তাদের উৎসাহও দিয়েছেন তিনি।

মঙ্গলবার রাতে আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনে এসেছিলেন ফেরদৌস। এ সময় নৃত্যশিল্পীদের সঙ্গে তাকে নাচতে দেখা যায়। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার সহপাঠী প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

পূজামণ্ডপ পরিদর্শনে এসে ফেরদৌস বলেন, চাষাড়া এসেই আমি খুব ইমোশনাল হয়ে পড়েছি। আমি আমার সেই স্মৃতিতে চলে গিয়েছিলাম। আমার বিশ্বাসই হচ্ছিল না আমি আজকে নারায়ণগঞ্জ আসব। আমলাপাড়া নারায়ণগঞ্জের সে জায়গা, যেখানে আজ থেকে অনেক বছর আগে আসতাম। নারায়ণগঞ্জ হাইস্কুলে এক বছর পড়েছি। এই জায়গাগুলো আমার ভীষণ পরিচিত।

তিনি আরও বলেন, দুর্ভাগ্যবশত নারায়ণগঞ্জ থেকে চলে যাওয়ার পর আর কোনো দিন এখানে আসা হয়নি। আজকে এই পূজায় এসে আমার ভীষণ আনন্দ লেগেছে।

ফেরদৌস বলেন, আমার অত্যন্ত প্রাণের এ শহর। আমার বেড়ে ওঠার সঙ্গে আজকে আমি ফেরদৌস হওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে এই শহর। কারণ শিল্প সংস্কৃতির দিক দিয়ে নারায়ণগঞ্জ অনেক ধনী। নারায়ণগঞ্জের মানুষ ভীষণ সংস্কৃতমনা। আমি নিজেও ছোটবেলায় বুঝতাম না হিন্দু, মুসলমানের কী তফাৎ। ঈদে আমার হিন্দু বন্ধুরা আমাদের বাড়িতে আসত পূজায় আমরা তাদের বাড়িতে যেতাম। আমরা বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার।

এ সময় ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, আমি স্মরণ করছি আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা খান সাহেব ওসমান আলী, শামসুজ্জোহা সাহেব এবং আলী আহাম্মদ চুনকা সাহেব, যারা নারায়ণগঞ্জে সব সম্প্রদায়ের মানুষের একটি ঐতিহাসিক সহাবস্থানের তারা ঐতিহ্য ধরে রেখেছেন। আমি জেনেছি— আমলাপাড়ার এই পূজাটির বয়স একশ উনচল্লিশ বছর। অনেক দিনের সংস্কৃতি। আমি না এলে অত্যন্ত সুখকর ও আনন্দময় অভিজ্ঞতা মিস করতাম। এখানে আমি যে শৈল্পিক পূজার আয়োজন দেখলাম, এখানে অনেক নান্দনিকতা থাকে।

তিনি আরও বলেন, আজ বাংলাদেশকে সারা পৃথিবীতে উন্নয়নের রোল মডেল বলা হয়। আজকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সারা পৃথিবীর সামনে বাংলাদেশকে একটি মর্যাদাবান জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সেই সঙ্গে তার হাত ধরে বাংলাদেশ সারা পৃথিবীতে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

সম্পর্কিত খবর