শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

মহাসড়কে ৮ কিলোমিটার যানজট

সিরাজগঞ্জ থেকে গাড়ি টানতে না পাড়ায় ও ফেরিঘাট বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে সল্লা পর্যন্ত আট কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।

জানা যায়, সিরাজগঞ্জের নলকা ব্রিজের এক লেনে কাজ চলমান রয়েছে। তাই ব্রিজ দিয়ে স্বাভাবিক গতিতে গাড়ি টানতে পারছে না।

এছাড়াও পাটুরিয়া, দৌলতদিয়া ফেরিঘাট বন্ধ থাকায় পশ্চিমাঞ্চলের সব গাড়ি সেতু রোডে প্রবেশ করেছে। এতে বুধবার থেকে সিরাজগঞ্জে যানজটের সৃষ্টি হয়। সেই যানজট বৃহস্পতিবার ভোর থেকে টাঙ্গাইল অংশে এসে পৌঁছায়। গাড়ি টানতে না পারায় রাত থেকে কয়েক দফায় টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হবে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ওসি (তদন্ত) মো. সা‌হেদুল ইসলাম ব‌লেন, ভোর থে‌কেই বঙ্গবন্ধু সেতু‌পূর্ব টোলপ্লাজায় উত্তরবঙ্গগামী লে‌নে টোল আদায় বন্ধ ছিল। এতে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে গা‌ড়ির চাপ বে‌ড়ে গি‌য়ে যানজটের সৃ‌ষ্টি হয়। ত‌বে সকাল ৯টার পর টোল আদায় শুরু হ‌লে ধীরগ‌তি‌তে প‌রিবহন চলাচল কর‌ছে।

সম্পর্কিত খবর